ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

১৬ সদস্য আটক চাঁদপুরে পাসপোর্টের দালাল চক্রের 

মাহবুব আলম চট্টগ্রাম বিভাগীয় প্রধান প্রতিনিধি 
  • নিউজ প্রকাশের সময় : ০৪:৪৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে

চাঁদপুর পাসপোর্ট অফিসের সামনে থেকে দালাল চক্রের সক্রিয় ১৬ সদস্যকে আটক করেছে র‍্যাব-১১ রোববার (২৩ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা অঞ্চলের র‍্যাবের অধিনায়ক কর্নেল মাহমুদুল হাসান।আটকরা হলেন– চাঁদপুর সদর উপজেলার তরপুুরচন্ডী এলাকার হাতেম আলীর ছেলে মো. মামুন (৩৭), ছিটু গাজীর ছেলে মোবারক গাজী (৪০), মধ্য তরপুুরচন্ডী এলাকার মৃত সিরাজ মিজির ছেলে মো. সেলিম (৪০), মিজানুর রহমানের ছেলে মো. রবিউল আলম (২৮), তাজুল ইসলামের ছেলে মো. অমিত হাসান (২৮), দক্ষিণ তরপুরচন্ডী এলাকার কাশেম আলী দেওয়ানের মো. তোফাজ্জল দেওয়ান (৫৫), মির্জাপুর এলাকার মুসলিম গাজীর ছেলে মো. শরিফ হোসেন (৩৭), উত্তর পাইক আচড়া এলাকার শাহজাহান প্রধানিয়ার ছেলে শাওন (২২), পালকান্দি এলাকার ইমরান মিজির ছেলে তামিম হোসেন (২৩), মৈশাদি মির্জাপুর এলাকার ইব্রাহিমের ছেলে রানা (৩৭), শাহজাহান গাজীর ছেলে সাজ্জাদ (১৯), সাবদি পাঁচগাও এলাকার মৃত আব্দুল বারেক মজুমদার ছেলে নুরুল ইসলাম মজুমদার (২৬), বিমলের গাঁও এলাকার ইলিয়াসের ছেলে মো. ইয়াসিন (২২), সুবিদপুর এলাকার মনির হোসেনের ছেলে মুনকার আহমেদ রাজ (২২), ফরিদগঞ্জ উপজেলার পালতালুক এলাকার হাফেজের মো. তানভীর (২৩) এবং হাজীগঞ্জ উপজেলা বিশকাটালী এলাকার সাত্তার পাটোয়ারীর ছেলে আরমান হোসেন (৩০) কুমিল্লা অঞ্চলের র‍্যাবের অধিনায়ক কর্নেল মাহমুদুল হাসান বলেন, গ্রেপ্তার ১৬ জন পাসপোর্ট দালাল চক্রের সদস্য। এদের মধ্যে ইয়াসিন এ চক্রের মূলহোতা। রোববার দুপুরে তাদের আটক করা হয়েছে।তিনি আরও বলেন, অধিকাংশ সময়ে অসংখ্য ভুক্তভোগী দালাল চক্রের সদস্যকে পাসপোর্ট করতে দিয়ে অতিরিক্ত টাকা নেওয়ার পরও যথাসময়ে পাসপোর্ট পায়নি। তারা আমাদের কাছে লিখিত ও মৌখিক অভিযোগ করেন। এসব অভিযোগের ভিত্তিতে চাঁদপুর পাসপোর্ট অফিসের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৮৩টি ডেলিভারি স্লিপ, ৮টি মোবাইল ও নগদ ৪৫ হাজার ২০০ টাকাসহ পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়।কর্নেল মাহমুদুল হাসান বলেন, তারা দীর্ঘদিন ধরে পাসপোর্ট তৈরি করে দেওয়ার নাম করে ভুক্তভোগী লোকজনের কাছ থেকে সরকার নির্ধারিত ফির চেয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আসছিল বলে স্বীকার করে। মূলত তারা সাধারণ মানুষকে সহজভাবে পাসপোর্ট তৈরি করার নাম করে বিভিন্ন এজেন্টের কাছে নিয়ে যায়। এই এজেন্ট গ্রুপ ভুক্তভোগীদের অনলাইন আবেদন ও ব্যাংক ড্রাফট করে দেওয়ার পাশাপাশি দ্রুত সময়ে পাসপোর্ট দেবে বলে ডেলিভারি স্লিপ নিজেদের কাছে রেখে দেয় এবং বিভিন্ন কৌশল অবলম্বন করে পাসপোর্ট ডেলিভারি করার নির্দিষ্ট তারিখ নির্ধারণ করে। এভাবে তাদের কাছে টাকা জমা দিলে তারা বিভিন্নভাবে প্রয়োজনীয় কাগজপত্র জালিয়াতির মাধ্যমে প্রস্তুত করে সব কার্যক্রম সম্পন্ন করে পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করার ব্যবস্থা করে আসছিল। এ বিষয়ে গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে চাঁদপুর সদর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাসপোর্ট দালাল নির্মূলে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১৬ সদস্য আটক চাঁদপুরে পাসপোর্টের দালাল চক্রের 

নিউজ প্রকাশের সময় : ০৪:৪৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪