
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবারের মত এবারও বাংলাদেশ ব্যাংক টাকার নতুন নোট বাজারে ছাড়তে যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকটি জানিয়েছে, আগ্রহী জনসাধারণ ৩১ মার্চ থেকে আগামী ৯ এপ্রিল পর্যন্ত টাকার নতুন নোট সংগ্রহ করতে পারবেন। বাংলাদেশ ব্যাংক বুধবার (২০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া অন্য দিনগুলোয় এসব নতুন নোট বিনিময় করা হবে। তবে একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না।আরও জানানো হয়, জনসাধারণ বিভিন্ন তফসিলি ব্যাংকের ঢাকা অঞ্চলের নির্ধারিত শাখাগুলো থেকে ৫, ১০, ২০, ৫০ ও ১০০ টাকার নতুন নোট সংগ্রহ করতে পারবেন। তবে বাংলাদেশ ব্যাংকের কোনো শাখায় থেকে নতুন নোট দেওয়া হবে না।সাধারণত ঈদের সময়ে দেশে নতুন নোটের ব্যাপক চাহিদা থাকে। কারণ, অনেকেই নতুন নোটে কেনাকাটা করার পাশাপাশি ছোটদের ও প্রিয় মানুষদের বখশিশ অথবা ঈদ সেলামি দিতে চান। সেই বিবেচনায় বাংলাদেশ ব্যাংক প্রতিবছর ঈদের আগে টাকার নতুন নোট ছাড়ে।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম