
আজ ০৮ মে/২০২৪ (বুধবার) ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে কালিয়া উপজেলায় ভোট গ্রহণ চলছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয় এসব ভোটকেন্দ্র পরিদর্শন করেন। ভোটকেন্দ্র পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন কেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিমাণে পুলিশ সহ আনসার ও গ্রাম প্রতিরক্ষার বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। পর্যাপ্ত পরিমাণে মোবাইল টিম ও স্টাইকিং ফোর্স ডিউটিতে নিয়োজিত রয়েছে। পাশাপাশি র্যাব এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের সাথে বিজিবি দায়িত্ব পালন করছেন। নির্বাচন পরবর্তী এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফলাফল ঘোষণার পরবর্তী দু'দিন মোবাইল টিম ও স্টাইকিং টিমগুলো মাঠে থাকবে।এ সময় জনাব মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, সুযোগ্য জেলা প্রশাসক, নড়াইল মহোদয়; জনাব বিকাশ চন্দ্র দাস, জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী; জনাব জুলিয়া সুকায়ানা, উপ পরিচালক, স্থানীয় সরকার; জনাব প্রণব কুমার সরকার, সহকারী পুলিশ সুপার(কালিয়া সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত; জনাব রুনু সাহা, উপজেলা নির্বাহী অফিসার, কালিয়া; জনাব খন্দকার শামীম উদ্দিন, অফিসার ইনচার্জ, কালিয়া থানা; জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, অফিসার ইনচার্জ, নড়াগাতী থানা; সাংবাদিকবৃন্দসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম