
চুয়াডাঙ্গায় অবৈধ যানবাহন বন্ধের দাবিতে গণপরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে চুয়াডাঙ্গা বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।চুয়াডাঙ্গার আঞ্চলিক মহাসড়কে ইজিবাইকসহ তিন চাকার সব অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবি জানিয়েছে চুয়াডাঙ্গা বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। দাবি মানা না হলে সংগঠনের পক্ষ ২৩ ডিসেম্বর থেকে অভ্যন্তরীণ রুটের গণপরিবহন এবং ২৬ ডিসেম্বর থেকে দূরপাল্লার সব বাস চলাচল বন্ধের আলটিমেটাম দেওয়া হয়েছে।লিখিত বক্তব্যে চুয়াডাঙ্গা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকায় বাইরের কোনো অবৈধ যান চলতে পারবে না। অন্য কোনো উপজেলার অবৈধ যানবাহনও পৌর এলাকায় প্রবেশ করতে পারবে না। এছাড়া প্রতিটি উপজেলার ইজিবাইক আলাদা রঙের হতে হবে, যেন দেখে সহজেই বোঝা যায় কোন উপজেলার যানবাহন এটি।তিনি আরো বলেন, ৫ আগস্টের পর থেকে সড়ক-মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে এসব তিনচাকার অবৈধ যান। এতে বাস মালিকরা আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছি। বিষয়টি জেলা প্রশাসন ও পুলিশ বিভাগকে একাধিকবার জানানো হলেও কোনো প্রতিকার মেলেনি। তাই বাধ্য হয়ে ২৩ ডিসেম্বর থেকে জেলার পাঁচটি অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রাখা হবে।দাবি মানা না হলে আগামী সোমবার ২৩ ডিসেম্বর থেকে জেলার অভ্যন্তরীণ রুটে সব বাস ও মিনিবাস চলাচল বন্ধ করে দেয়া হবে। একইসাথে ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে দূরপাল্লার বাসও বন্ধ করে দেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হাসান ইমাম বকুল, সাধারণ সম্পাদক এ কে এম মঈনউদ্দিন মুক্তা, বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল কালাম এবং শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম