ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় ঈদগাহে ঈদের জামাতে ঐক্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে

ধর্ষণের অভিযোগ তুলে বাবা-ছেলেকে শ্রেণিকক্ষে আটকে রেখে নির্যাতন

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ০৮:০১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ ১২৮ বার পড়া হয়েছে

ফরিদপুরের মধুখালী উপজেলায় স্কুলের শ্রেণিকক্ষে আটকে ১৫ বছর বয়সী এক কিশোর ও তার বাবাকে নির্মম নির্যাতন করা হয়েছে। পরে নির্যাতনের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

শিশু নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্ত মো. কুতুবউদ্দিন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ভিডিওতে অভিযুক্ত কুতুবউদ্দিনের সঙ্গে তার স্কুলশিক্ষিকা বোনকেও দেখা যায় নির্যাতনকারীদের সঙ্গে অংশ নিতে।

ভিডিওতে দেখা যায়, ডাস্টার হাতে নির্যাতনের সূচনা হয় ওই স্কুল শিক্ষিকার হাতে। একেক-কে এক আমায় ছুঁয়ে দেখ; বলে ডাস্টার দিয়ে মারার পর শিশুটির ওপর হামলে পড়ে অন্যরা। এর পাঁচ মিনিটের মাথায় তার বাবার ওপর নির্যাতন শুরু হয়। প্রায় সাড়ে ১২ মিনিটের ভিডিও’র একেবারে শেষে দেখা যায় মাথার চুল ধরে টেনে হিঁচড়ে শিশুটির বাবাকে শ্রেণিকক্ষের বাইরে টেনে নিচ্ছেন ওই নারী।

পুরো ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা কর্মকর্তা।

জানা যায়, নির্যাতনের শিকার ওই কিশোরের পরিবার উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দি নামক এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। তাদের গ্রামের বাড়ি মাগুরায়। ওই কিশোর ও তার বাবা পৃথক জুট মিলে শ্রমিকের কাজ করেন। কিশোরের মা প্রবাসে রয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, ওই কিশোরের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া সৎ বোনকে যৌন নির্যাতন করে আসছিলেন বাবা ও ছেলে। এ অভিযোগের সূত্র ধরেই তাদের স্থানীয় একটি স্কুলের শ্রেণিকক্ষে আটকে কয়েকজন যুবক ও যুবতী মিলে মধ্যযুগীয় কায়দায় অমানবিক নির্যাতন করেন। পরে নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হলে প্রতিবাদের ঝড় ওঠে। নির্যাতনকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি তোলা হয়।

মধুখালী থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, গত শুক্রবার (১৭ মার্চ) দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগ তুলে স্থানীয় একটি স্কুলের শ্রেণিকক্ষে আটকিয়ে নির্যাতনের অভিযোগে সোমবার মধুখালী থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে এ ঘটনায় তাৎক্ষণিক প্রধান অভিযুক্ত কুতুবউদ্দিন নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বাকি জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

এ ব্যাপারে মধুখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম বলেন, অতি শিগগিরই এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। দ্রুত ব্যবস্থা নিতে আমরা ফরিদপুরের পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলেছি। এ ঘটনায় ওই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যরা ও শিক্ষকরা জড়িত আছে কিনা সেটা খতিয়ে দেখা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ধর্ষণের অভিযোগ তুলে বাবা-ছেলেকে শ্রেণিকক্ষে আটকে রেখে নির্যাতন

নিউজ প্রকাশের সময় : ০৮:০১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩