
জাতীয় সংবাদ দিগন্ত পত্রিকার ম্যানেজার মোঃ মাসুম বিল্লাহ বলেছেন, "সাংবাদিকতা শুধুমাত্র খবর সংগ্রহ বা প্রকাশের কাজ নয়, বরং এটি সত্য অনুসন্ধান, মানুষের কণ্ঠস্বর তুলে ধরা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা নিশ্চিত করার এক শক্তিশালী মাধ্যম।"তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এই কথা বলেন। মাসুম বিল্লাহ মনে করেন, বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং সাধারণ মানুষের অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন।তিনি আরও বলেন, "যেখানে সত্য চাপা পড়ে যায়, সেখানে একজন সাংবাদিকের দায়িত্ব হলো সত্যটাকে আলোর মুখে আনা। আমাদের সমাজ, রাষ্ট্র এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়বদ্ধ থেকে কাজ করাটাই প্রকৃত সাংবাদিকতার মূল ভিত্তি হওয়া উচিত।"তরুণ সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “সাংবাদিকতা পেশা মাত্র নয়, এটি একটি দায়বদ্ধতা, যা মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গা তৈরি করে।”জাতীয় সংবাদ দিগন্ত পত্রিকার পক্ষ থেকে তিনি সকল সংবাদকর্মীকে নৈতিকতা, নিরপেক্ষতা এবং পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহ্বান জানান।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম