ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খনন কর্মসূচির উদ্বোধনে বৃক্ষরোপণ উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার আহ্বান এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, এমপি হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি ঘরের সিঁধ কেটে চুরির ঘটনার মূল হোতা সহ ৬ জন গ্রেফতার।  সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নতুন যাত্রা, আনন্দে ভাসছে শেরপুর বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সহায়ক উপকরণ বিতরণ শেরপুর সদর উপজেলায় খাল খনন/পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নীরবতা আর শূন্যতার মধ্যে দিন কাটছে মোঃ সিদ্দিকুর রহমানের মানসিক অবসাদে হারিয়ে যাচ্ছে জীবনের স্বাভাবিক ছন্দ সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে পেয়ে আনন্দিত শেরপুরবাসী নারী সাংবাদিক নিপীড়ন ও নির্যাতনের বিচার চাই

বেতন নেবেন না পাকিস্তানের প্রেসিডেন্ট

রিপোর্টার আলমগীর হোসেন 
  • নিউজ প্রকাশের সময় : ১২:০০:২৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪ ১১৭ বার পড়া হয়েছে

বেশ কিছুদিন ধরেই অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান। দেশ অর্থনৈতিক সংকটে জর্জরিত হওয়ায় বেতন নেবেন না পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। মঙ্গলবার (১২ মার্চ) এ ঘোষণা দেন তিনি। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।প্রেসিডেন্টের সচিবালয় প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট জারদারি সিদ্ধান্ত নিয়েছেন, রাষ্ট্রপ্রধানের পদে থাকা অবস্থায় বেতন নেবেন না তিনি। অর্থনৈতিক সংকটকালে দেশের দূরদর্শী আর্থিক ব্যবস্থাপনাকে উৎসাহিত করার জন্য তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।শুধু প্রেসিডেন্ট জারদারি নন, সংকটকালীন পরিস্থিতিতে বেতন না নেওয়ার কথা জানিয়েছেন পাকিস্তানের নবনিযুক্ত স্বরাষ্ট্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণবিষয়ক মন্ত্রী মহসিন নাকভি।গতকাল এক এক্স (সাবেক টুইটার) বার্তায় বেতন না নেওয়ার ঘোষণা দিয়ে নাকভি বলেন, ‘এমন চ্যালেঞ্জিং সময়ে সম্ভাব্য সব উপায়ে দেশের সেবা করার জন্য প্রস্তুত রয়েছি।’রোববার (১০ মার্চ) পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সহ-সভাপতি আসিফ আলি জারদারি। পাকিস্তানের প্রেসিডেন্ট পদ নিয়ে ভোট হয় শনিবার। এতে ৪১১ ভোট পান আসিফ আলি জারদারি। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী পিকেএমএপির চেয়ারম্যান মেহমুদ খান আচাকজাই মাত্র ১৮১ ভোট পান। এরপর আসিফ আলি জারদারিকে জয়ী ঘোষণা করে পাকিস্তানের নির্বাচন কমিশন ইসিপি।এ নিয়ে দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রেসিডেন্ট হলেন তিনি। এর আগে ২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত জারদারি পাকিস্তানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বেতন নেবেন না পাকিস্তানের প্রেসিডেন্ট

নিউজ প্রকাশের সময় : ১২:০০:২৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪