ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

হৃদয়ের ব্যাটেং নৈপুণ্যে শক্ত পুঁজি বাংলাদেশের

ফাহারিয়া ইসলাম মুন (যুগ্ম সম্পাদক)
  • নিউজ প্রকাশের সময় : ০৬:২৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪ ১০১ বার পড়া হয়েছে

ভালো শুরুর পর খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। তবে শেষ দিকে তাওহিদ হৃদয়ের অনবদ্য ব্যাটে শক্ত পুঁজি পেয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ২৮৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (১৫ মার্চ) জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। প্রথমে ব্যাট করে সৌম্য সরকার ও তাওহিদ হৃদয়ের ফিফটিতে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় বলেই রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান লিটন। এরপর ক্রিজে আসেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান শান্ত। টাইগার অধিনায়ককে সঙ্গে নিয়ে শুরুর এই ধাক্কা সামাল দেন সৌম্য।সাবলীল ব্যাটিংয়ে রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটার। ৭৫ রানের জুটি গড়েন শান্ত-সৌম্য। তবে ৩৯ বলে ৪০ রান করে আউট হন টাইগার অধিনায়ক। তার বিদায়ের পর ক্রিজে আসেন তাওহিদ হৃদয়।হৃদয়কে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন সৌম্য। ৫২ বলে ফিফটি পূরণ করেন এই টাইগার ওপেনার। এরপর কিছুটা মারমুখী ব্যাটিং করতে থাকেন সৌম্য। তবে দলীয় ১৩০ রানে ৬৬ বলে ৬৮ রান করে আউট হন সৌম্য।তার বিদায়ের পর ক্রিজে এসেই সাজঘরে ফিরে যান মাহমুদউল্লাহ রিয়াদ। রানের খাতা খোলার আগেই ফিরে যান তিনি। দ্রুত জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

এরপর ক্রিজে আসা মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন হৃদয়। ৪৩ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ১৭৩ রানে ২৮ বলে ২৫ রান করে আউট হন মুশফিক। মুশফিকের বিদায়ের পর ক্রিজে এসে সুবিধা করতে পারেননি মেহেদি হাসান মিরাজ। ১৮ বলে ১২ রান করে ফিরে যান তিনি। এরপর ক্রিজে আসা তানজিম হাসান সাকিবকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন হৃদয়। ফিফটি তুলে নেন এই ব্যাটার।

তবে দলীয় ২৩৬ রানে ৩৩ বলে ১৮ রান করে ফিরে যান তানজিম সাকিব। এরপর তাসকিন আহমেদকে সঙ্গে নিয়ে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন হৃদয়। শেষ পর্যন্ত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৮৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। হৃদয় ১০২ বলে ৯৬ ও তাসকিন ১০ বলে ১৮ রানে অপরাজিত থাকেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হৃদয়ের ব্যাটেং নৈপুণ্যে শক্ত পুঁজি বাংলাদেশের

নিউজ প্রকাশের সময় : ০৬:২৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪