ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় ঈদগাহে ঈদের জামাতে ঐক্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে

বিরল সূর্যগ্রহণ দিন হবে রাতের মতো অন্ধকার, স্কুল বন্ধ ঘোষণা করল যুক্তরাষ্ট্র

মোজাম্মেল হক জামালপুর জেলা প্রতিনিধি  
  • নিউজ প্রকাশের সময় : ০৫:১৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪ ৯৭ বার পড়া হয়েছে

বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হবে যুক্তরাষ্ট্রসহ তিন দেশ। সেটি অনুষ্ঠিত হবে আগামী ৮ এপ্রিল। এই সূর্যগ্রহণের কারণে সেদিন মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায় সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদ। ফলে দিন হবে রাতের মত। এমন অবস্থায় ৮ এপ্রিল আমেরিকার শত শত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। মার্কিন সাময়িকী নিউজউইকের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানায়, আগামী ৮ এপ্রিল স্থানীয় সময় সকাল ১১টা ৭ মিনিটে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে। নাসার বিজ্ঞানীরা এই সূর্যগ্রহণকে বিশেষ বলে বর্ণনা করেছেন। কেননা, ৫৪ বছর পর এমন সূর্যগ্রহণ হচ্ছে। এর আগে ১৯৭০ সালে এমন সূর্যগ্রহণ হয়েছিল। ২০৭৮ সালে হতে পারে আবারও।  তবে বিরল এই সূর্যগ্রহণ নিয়ে উদ্বেগও রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক করেছে, সূর্যগ্রহণের সময় সরাসরি সূর্যের দিকে তাকানোর ফলে চোখের স্থায়ী ক্ষতি হতে পারে। এছাড়া সূর্যগ্রহণ দেখার জন্য অনেক মানুষ রাস্তায় নামলে যানজট তৈরি হতে পারে। এতে স্থানীয় সংস্থাগুলোর ওপর চাপ বাড়তে পারে। আমেরিকার টেক্সাস, ওকলাহোমা, আরকানসাস, মিসৌরি, ইলিনয়, কেনটাকি, ইন্ডিয়ানা, ওহাইও, পেনসিলভানিয়া, নিউইয়র্ক, ভার্মন্ট, নিউ হ্যাম্পশায়ার এবং মেইন অঙ্গরাজ্য থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে। এসব রাজ্যের স্কুল এরইমধ্যে বন্ধের কথা জানিয়ে দেওয়া হয়েছে। সূর্যগ্রহণ নিয়ে সবচেয়ে সক্রিয় টেক্সাস কর্তৃপক্ষ। অঙ্গরাজ্যটির বেশ কয়েকটি কাউন্টিতে দুর্যোগ অবস্থা ঘোষণা করা হয়েছে। বাসিন্দাদের প্রয়োজনীয় পণ্য মজুত রাখার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। কিছু স্কুল সূর্যগ্রহণকে ঘিরে কিছু কার্যক্রম পরিকল্পনা করেছিল সেগুলোও বাদ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এবং স্বাভাবিক চলাচলের জন্য বিশেষ চশমা দেওয়া হচ্ছে। এদিকে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে স্কুল বন্ধ করে ই-লার্নিং ব্যবস্থা চালু করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিরল সূর্যগ্রহণ দিন হবে রাতের মতো অন্ধকার, স্কুল বন্ধ ঘোষণা করল যুক্তরাষ্ট্র

নিউজ প্রকাশের সময় : ০৫:১৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪