ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

চিকিৎসকরা অফিস টাইমে হাসপাতালের বাইরে গেলে ব্যবস্থা

মো: মহিবুল ইসলাম খুলনা বিভাগীয় ব্যুরো চীফ 
  • নিউজ প্রকাশের সময় : ১২:০৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ১৫৯ বার পড়া হয়েছে

চিকিৎসকরা কর্মঘণ্টা শেষ করার আগে প্রাইভেট প্র্যাকটিসের জন্য হাসপাতাল ত্যাগ করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সমান্ত লাল সেন।মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ২৭তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। প্রধান অতিথির বক্তব্যে ডা. সামন্ত লাল বলেন, অফিস টাইমে যিনি হাসপাতালের বাইরে যাবেন, তিনি যে-ই হোন না কেন, আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। কোনো চিকিৎসকের বিরুদ্ধে যদি চিকিৎসায় অবহেলার অভিযোগ ওঠে এবং প্রমাণিত হয়, তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেব। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, আপনাদের বলি– ভুল চিকিৎসা বলার অধিকার একমাত্র আছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি)। কোনো চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ উঠলে তারা যাচাই-বাছাই করে ব্যবস্থা নেয়। ইতোমধ্যে বেশ কয়েকজন চিকিৎসককে এ জন্য বিএমডিসি শাস্তির আওতায়ও এনেছে। সুতরাং সরাসরি আমরা ভুল চিকিৎসা বলে দেব– সেটি কিন্তু ঠিক নয়। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, চিকিৎসকরা প্রাইভেট প্র্যাকটিস করবেন, এটা তাদের অধিকার। কিন্তু আমি দেখেছি, কিছু চিকিৎসক ১২টার আগেই তাঁদের প্রাইভেট চেম্বারে চলে যান। কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়ায় এক চিকিৎসক অফিস সময়ে প্রাইভেট চেম্বারে গিয়ে অস্ত্রোপচার করেন এবং দুর্ভাগ্যজনক, সেই রোগীর মৃত্যু হয়। আমি খবরটি পাওয়ার পর লজ্জায় মাথা ওঠাতে পারছিলাম না। এ বিষয়গুলো কঠোরভাবে দেখতে হবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চিকিৎসকরা অফিস টাইমে হাসপাতালের বাইরে গেলে ব্যবস্থা

নিউজ প্রকাশের সময় : ১২:০৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪