ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮,

দৌলতদিয়া-পাটুরিয়া ৩৬ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

রিপোর্টার আলমগীর হোসেন 
  • নিউজ প্রকাশের সময় : ১০:১৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪ ৯৫ বার পড়া হয়েছে

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দৌলতদিয়া-পাটুরিয়া  ৩৬ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (২৮ মে) সকাল ৯টা থেকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কেটে গেলে এই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। তবে এই রুটে লঞ্চ চলাচল এখনো বন্ধ রয়েছে।এর আগে গত রোববার (২৬ মে) বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের উপকূলের দিকে প্রবেশ করলে পদ্মা নদী উত্তাল হতে শুরু করে। তাই নৌ-দুর্ঘটনা এড়াতে ওইদিন রাত সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সালাহউদ্দিন ঢাকা পোস্টকে বলেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পদ্মা নদী উত্তাল ছিল। যার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। নদী স্বাভাবিক হলে প্রায় ৩৬ ঘণ্টা পর আজ সকাল ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে ১০টি ফেরি চলাচল করছে। ঘাট এলাকায় যানবাহনের কোনো সিরিয়াল নেই।দৌলতদিয়া ঘাটের বিআইডাব্লিউটিএ-এর ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল ইসলাম বলেন, লঞ্চ চালানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত পাইনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে লঞ্চ চলাচল শুরু করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দৌলতদিয়া-পাটুরিয়া ৩৬ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

নিউজ প্রকাশের সময় : ১০:১৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪