ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮,

লোহাগড়ায় ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

মো: মহিবুল ইসলাম খুলনা বিভাগীয় ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০২:৫৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪ ৭২ বার পড়া হয়েছে

নড়াইলের লোহাগড়ায় পর্যটন কেন্দ্রে বান্ধবীদের সাথে বেড়াতে গিয়ে ৭ম শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় পুলিশ অভিযুক্তসহ তার সহযোগীকে গ্রেপ্তার করে জেল-হাজতে পাঠিয়েছে।মঙ্গলবার (৪ জুন) দুপুরের দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনার পর ভুক্তভোগী ওই ছাত্রীর পরিবার থানায় একটি অভিযোগ দাখিল করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে উপজেলার নলদী এলাকা থেকে অভিযুক্ত সিয়াম হোসেন ও তার সহযোগী রুবেল শেখকে আটক করে। পরে ভুক্তভোগী তাদের সনাক্ত করলে ভুক্তভোগীর পিতা বাদী হয়ে থানায় মামলা রুজু করলে তাদের গ্রেপ্তার দেখানো হয়।ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ওই ছাত্রী সকালে বাড়ি থেকে অনুমতি নিয়ে প্রাইভেট পড়ে বান্ধবীদের সাথে ঘুরতে বের হয়। এ সময় একদল বখাটে ওই ছাত্রীর কাছে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। এরপর বখাটেরা ভুক্তভোগী মেয়েটিকে চড়-থাপ্পড় শুরু করলে সাথে থাকা অন্য বান্ধবীরা ভয়ে দৌড়ে পালিয়ে যায়। বান্ধবীদের সাথে ভুক্তভোগী মেয়েটি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু মেয়েটি মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে যাওয়ার পর তাকে নির্জন এলাকায় ধরে নিয়ে ধর্ষণ করে বখাটেরা পালিয়ে যায়।এ ব্যাপারে লোহাগড়া থানার ইনস্পেক্টর (অপারেশন) মো: মেহেদী হাসান বলেন, ধর্ষণের ঘটনার অভিযোগ পাওয়ার সাথে সাথে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষকসহ তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও ভুক্তভোগী পরিবার যেন সঠিক বিচার পায় এ ব্যাপারে পুলিশ সর্বোচ্চ সহযোগিতা করবেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লোহাগড়ায় ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

নিউজ প্রকাশের সময় : ০২:৫৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪