ঢাকা ১২:০৯ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

উত্তর আমিরাত ও দুবাই কনস্যুলেটে নজরুল ও রবীন্দ্র জয়ন্তী পালন

মোহাম্মদ আরমান চৌধুরী আরব আমিরাতে প্রতিনিধি
  • নিউজ প্রকাশের সময় : ০৮:২৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে

দুবাই ও উত্তর আমিরাতের উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী সহ ও বাংলা নববর্ষ (১৪৩১) উপলক্ষে “রবীন্দ্র-নজরুল ও বৈশাখ” শিরোনামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কনস্যুলেট হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।দুই গুরুত্বপূর্ণ বাঙালি কবির জন্মজয়ন্তীর এই কর্মসূচিতে অংশ নেয় বাংলাদেশি কমিউনিটির সদস্যর বাংলাদেশ কনস্যুলেট দুবাই কনসাল জেনারেল বি এম জামাল হোসেনের সভাপতিত্বে ও আশফাক হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি শিল্পীবৃন্দ গান পরিবেশন এবং কবিতা আবৃত্তি করেন।বক্তব্যে কনসালটেন্ট জেনারেল বি এম জামাল হোসেন বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম সবচেয়ে শক্তিশালী উপায়ে বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করছেন।’ এই দুই সাহিত্যিককে বাংলা সাহিত্যের সবচেয়ে খ্যাতিমান দুই আলোকিত ব্যক্তি হিসেবেও প্রশংসা করেন তিনি। তিনি বলেন, “বাংলা সাহিত্যের দুই দিকপাল- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে আমরা স্মরণ করছি এই অনুষ্ঠানের মাধ্যমে। সঙ্গে বঙ্গাব্দ-১৪৩১, নতুন বর্ষবরণ, বৈশাখের আগমন উপলক্ষে বাঙালি দুই কবির বিভিন্ন গান ও কবিতা পরিবেশনের মাধ্যমে অত্যন্ত আনন্দময় এবং নতুন প্রজন্মের জন্য শিক্ষণীয় একটি অনুষ্ঠান আয়োজন করা হলো।অনুষ্ঠানে বাংলাদেশ কনস্যুলেটের তাসমিন জান্নাত নিপা ও বাংলাদেশ কমিউনিটির ইয়াসমিন মেরোনা, জসীম উদ্দীন পলাশ, বঙ্গ শিমুল ও রুহিন বেশ কয়েকটি রবীন্দ্রসংগীত ও নজরুলগীতি গেয়ে শোনান। তাদের গান উপস্থিত দর্শকদের কাছে ছিল বেশ উপভোগ্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উত্তর আমিরাত ও দুবাই কনস্যুলেটে নজরুল ও রবীন্দ্র জয়ন্তী পালন

নিউজ প্রকাশের সময় : ০৮:২৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪