ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ।

স্টাফ রিপোর্টার সাদিয়া আক্তার 
  • নিউজ প্রকাশের সময় : ১২:৪১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪ ৮৯ বার পড়া হয়েছে

এস আলম মুক্ত হলো ইসলামী ব্যাংক। সাবেক ব্যাংকের ওবায়দুল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান নিযুক্ত করে প্রতিষ্ঠানটিতে পাঁচ সদস্যের পর্ষদ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি মোবাইল ব্যাংকিং সেবা নগদকে সরকারের আওতাধীন নেওয়া হয়েছে।

ইসলামী ব্যাংকের একদল কর্মকর্তা, পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান ও একদল গ্রাহক বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে অনুরোধ জানানোর পর বোর্ড ভেঙ্গে দেওয়ার সিদ্ধান্ত হয়।

ইসলামী ব্যাংক থেকে নামে বেনামে এস আলম গ্রুপের ৮২ শতাংশ শেয়ার আছে। যদিও আর্থিক প্রতিবেদনে তারা ৩২ শতাংশ শেয়ার দেখিয়েছে।

২০১৭ থেকে চলতি বছরের জুন পর্যন্ত এস আলম গ্রুপ ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলো ব্যাংকটি থেকে ৭৪ হাজার ৯০০ কোটি টাকা ঋণ নিয়েছে।

কেন্দ্রীয় কর্মকর্তা জানান এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম এবং তার স্ত্রী, মেয়ে, আত্মীয়-স্বজনদের নামে এসব ঋণ নেয়া হয়েছে। এক বছরেরও বেশি সময় ধরে ইসলামী ব্যাংকের চলতি হিসাব ঘাটতিতে আছে।

শেখ হাসিনা সরকারের পতনের পর এস আলমের নিয়োগ দেওয়া কর্মকর্তা কর্মচারীদের পদত্যাগের দাবিতে ব্যাংকের প্রধান কার্যালয়ে বিক্ষোভ শুরু করে একদল কর্মকর্তা কর্মচারী।

পরবর্তীতে ১৯ আগস্ট এস আলম গ্রুপের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত একজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও উপব্যবস্থাপনা পরিচালকসহ শীর্ষ আট কর্মকর্তাকে বরখাস্ত করে ব্যাংকটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ।

নিউজ প্রকাশের সময় : ১২:৪১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪