রাজশাহীর তানোর আলু বিজের সংকট

- নিউজ প্রকাশের সময় : ০২:৪৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ ২৪৩ বার পড়া হয়েছে

রাজশাহীর তানোরে আলু বীজের কৃত্রিম সংকট দিশেহারা কৃষক। কৃষকেরা জানান, ৮০ টাকা কেজি দরের উচ্চ ফলনশীল জাতের আলু বীজ ১১০ টাকা কেজিতেও মিলছে না। আলুর ভরা মৌসুমে চাহিদা অনুযায়ী কাঙ্ক্ষিত পরিমাণ প্রয়োজনীয় আলু বীজ সংগ্রহ করতে না পারায় দিশেহারা হয়ে পড়েছেন সংশ্লিষ্ট কৃষকরা। এমন উদ্ভূত আলু বীজ সংকট পরিস্থিতির কারণে চলতি মৌসুমে উপজেলায় আলু চাষের লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
জানা গেছে, জেলার তানোর উপজেলায় বেশী আলু চাষাবাদ হয়।কিন্ত্ত তানোরে ব্র্যাকের মাত্র একজন আলু বীজ ডিলার রয়েছে। অন্যদিকে জেলার মোহনপুর উপজেলায় সব চাইতে কম আলু চাষাবাদ হয়। অথচ মোহনপুরে ব্র্যাকের ৩ জন বীজ ডিলার রয়েছে। স্থানীয় আলু চাষি কৃষকদের অভিযোগ ব্র্যাকের আলু বীজের চাহিদা বেশী।কিন্ত্ত ডিলারগণ আলু বীজ বিক্রয় কেন্দ্রে না এনে বাসা-বাড়িতে মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে, ৮০ টাকা কেজির আলু বীজ ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি করছে।কিন্ত্ত কোনো রশিদ দিচ্ছেন না, দিলেও তাতে সরকার নির্ধারিত দাম লিখছেন।আবার কোনো কোনো ক্ষেত্রে বড় বড় আলুচাষিদের বাড়িতে সরাসরি বীজ পাঠানো হচ্ছে। ডিলার ও ব্যবসায়ীদের বাড়ি ও গুদামে অভিযান দিলে বীজের মজুদ পাওয়া যাবে বলে আসা করা যাই
















