ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সুদহার বাড়াচ্ছে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৫৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ ১৭৬ বার পড়া হয়েছে

আবারও সুদহার বাড়াচ্ছে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক। আগামী এপ্রিলেই সুদের হার বাড়াতে পারে ‘রিকসব্যাংক’। রবিবার রিকসব্যাংকের গভর্নর এরিক থেডেন এ কথা জানিয়েছেন।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে এক বছর আগে সুদের হার শূন্য শতাংশ থেকে বাড়িয়ে ৩ শতাংশ করে সুইডেনের ব্যাংকটি।

রিকসব্যাংক গভর্নর বলেন, “সুদের হার বাড়াতে হচ্ছে কারণ মূল্যস্ফীতি পরিস্থিতি আমাদের ধারণার চেয়েও খারাপ অবস্থায় রয়েছে।”

এখনও ৯ দশমিক ৪ শতাংশ মূল্যস্ফীতির সঙ্গে লড়তে হচ্ছে দেশটির অর্থনীতিকে, যা লক্ষ্যমাত্রারও ২ শতাংশ বেশি। গত ফেব্রুয়ারিতে বেঞ্চমার্ক রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হয় এবং এপ্রিল নাগাদ আরও ২৫-৫০ শতাংশ বাড়ানো হতে পারে বলে সে সময়ই পূর্বাভাসে জানিয়ে দেওয়া হয়।

ফেব্রুয়ারিতে সুইডেনে বেড়েছে মূল্যস্ফীতি। কিছু অর্থনীতিবিদ কেন্দ্রীয় ব্যাংককে সুদের হার বাড়ানোর এই চক্র শেষ করতে বলেছে। তারা বলছেন, উচ্চসুদের হার সুইডেনের সংবেদনশীল অর্থনীতির ধারা ধ্বংস করে দিতে পারে। ফলে এক পর্যায়ে গিয়ে তা অর্থনৈতিক সংকটকে তীব্র করতে পারে।

এ বিষয়ে এরিক থেডেন বলেন, “আমরা পূর্বাভাস দিয়েছিলাম যে মূল্যস্ফীতি দ্রুতই কমে আসবে। তবে সমস্যা হল এ পূর্বাভাস ২০২২ সালের জন্য দেওয়া হয়েছিল। কিন্তু পরিস্থিতির এখনও পরিবর্তন হয়নি, মূল্যস্ফীতি চলমান।”

উল্লেখ্য, আগামী ২৬ এপ্রিল রিসকব্যাংক নতুন মুদ্রানীতি ঘোষণা করবে। সূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সুদহার বাড়াচ্ছে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক

নিউজ প্রকাশের সময় : ০৭:৫৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩