ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে পেয়ে আনন্দিত শেরপুরবাসী নারী সাংবাদিক নিপীড়ন ও নির্যাতনের বিচার চাই শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি

অনুবাদ করতে চাই বিদ্রোহী কবির জীবনী ও নির্বাচিত কবিতার চীনা

রিপোর্টার শাহাবুদ্দিন
  • নিউজ প্রকাশের সময় : ০৮:২৯:১৯ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে

রিপোর্টার শাহাবুদ্দিন

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনী রচনা এবং তার নির্বাচিত কবিতা চীনা অনুবাদ প্রকাশের কথা জানিয়েছেন চীনের বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটির সেন্টার ফর সাউথ এশিয়া স্টাডিজ বিভাগের অধ্যাপক দং ইউছেন। তিনি বলেন, আমি যতবার ঢাকায় আসি নজরুলের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে যাই। কারণ এই মানুষটির বিদ্রোহী হৃদয়কে আমরা ভালোবাসি।
বুধবার (৫ মার্চ) দুপুরে বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে ‘চীনে রবীন্দ্রচর্চার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক একক বক্তৃতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দং ইউছেন বলেন, আমি বাংলা ভাষা ও সাহিত্যের প্রেমিক। সম্পূর্ণ রবীন্দ্ররচনা চীনা ভাষায় অনুবাদ করেছি। রবীন্দ্রনাথের জীবনী লিখেছি। রবীন্দ্রনাথ আমাকে বুঝতে শিখিয়েছেন বাংলা ভাষা ও সাহিত্য কত গভীর ও গহন। রবীন্দ্রনাথের পাশাপাশি আমি শরৎচন্দ্রসহ বাংলা সাহিত্যের আরও মহারথিদের নির্বাচিত রচনা চীনা ভাষায় অনুবাদ করেছি। এখন আমার ভবিষ্যৎ পরিকল্পনা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনী রচনা এবং তার নির্বাচিত
কবিতা চীনা অনুবাদ প্রকাশ।

তিনি বলেন, আমি এবার বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা দেখতে বাংলাদেশে এসেছি। মেলা থেকে আমি প্রচুর বই কিনেছি। বাংলা একাডেমি আমার অত্যন্ত প্রিয় জায়গা। এ প্রতিষ্ঠান থেকে বহু মূল্যবান বই প্রকাশিত হয়ে আসছে; যা যেকোনো ভাষার জ্ঞানপিপাসু মানুষের চাহিদা পূরণ করবে। আমাকে আন্তরিক আতিথেয়তা প্রদানের জন্য আমি বাংলা একাডেমি কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। তিনি বলেন, চীনের সঙ্গে আমাদের যোগাযোগ বহু প্রাচীন এবং গভীর। রবীন্দ্রনাথ এই যোগাযোগকে আরও তাৎপর্যমণ্ডিত করেছেন। বর্তমান সময়ে চীন-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে উভয় দেশের সাহিত্যের অনুবাদগত যোগাযোগ বিশেষ প্রয়োজন।
তিনি আরও বলেন, চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়ানো হচ্ছে, রবীন্দ্রনাথের পাশাপাশি নজরুল চর্চাও হচ্ছে। অধ্যাপক দং ইউছেন বাংলা একাডেমির আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের মাঝে বক্তৃতা করে চীনে বাংলা, রবীন্দ্রনাথ ও নজরুলচর্চার অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে স্বচ্ছ ধারণা দান করেছেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা একাডেমির উপপরিচালক ড. সাইমন জাকারিয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অনুবাদ করতে চাই বিদ্রোহী কবির জীবনী ও নির্বাচিত কবিতার চীনা

নিউজ প্রকাশের সময় : ০৮:২৯:১৯ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫