ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন

মেসিকে বিশ্ব ফুটবলের শাসক ঘোষণা

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ১২:০০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ ১৮৩ বার পড়া হয়েছে

কাতার বিশ্বকাপে ফুটবল বিশ্বমঞ্চের সোনালি শিরোপার স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। রুদ্ধশ্বাস এক ফাইনালের মধ্য দিয়ে শেষ হাসি হেসেছে লে আলবিসেলেস্তেরা। তবে মেসির এই সাফল্যের নেপথ্যেও রয়েছে নানান আকস্মিক ব্যাপার।

‘বিশ্বমঞ্চের শিরোপা ছাড়া কিংবদন্তি হওয়া যায় না’, ফুটবল সমালোচক থেকে শুরু করে সমর্থকদের এমন মন্তব্য ক্যারিয়ারে একাধিকবার শুনেছেন আর্জেন্টাইন এই ক্ষুদে জাদুকর। এমনকি কত অপমান, গ্লানি, দুয়োধ্বনি ছাপিয়ে লিওনেল মেসি ফুটবল স্বর্গের সেই প্রত্যাশিত সোনার হরিণ জয় করেছেন, তা লে আলবিসেলেস্তে সমর্থকদের অজানা নয়।

৩৬ বছরের আক্ষেপ শেষে মরুর বুকে মেসি নিজেকে সেরাদের কাতারে জায়গা করে নেওয়ার প্রত্যয় আবারও জোরগলায় জানান দিয়েছেন। অভিলষিত সেই জায়গায় নাম লিখিয়েছেন পেলে-ম্যারাডোনাদের পাশে। মেসিকে এবার বিশ্ব ফুটবলের ‘শাসক’ ঘোষণা করেছেন দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) প্রেসিডেন্ট আলেহান্দ্রো দমিনগেজ।

সোমবার (২৭ মার্চ) রাতে কনমেবলের সদর দপ্তরে কোপা লিবার্তাদোরেসের ড্র অনুষ্ঠিত হয়। এ আয়োজনে মেসিসহ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে আর্জেন্টাইন মহাতারকার হাতে ‘ফুটবলের ব্যাটন’ তুলে দেন কনমেবল প্রেসিডেন্ট আলেহান্দ্রো দমিনগেজ। এ সময় দমিনগেজ বলেন, দক্ষিণ আমেরিকা ও বিশ্ব ফুটবলের নেতৃত্ব ও শাসনভার তোমার (মেসি) হাতে তুলে দিলাম।

এর আগে, নিজের ভাস্কর্য উন্মোচন করেন মেসি, যা পেলে ও ম্যারাডোনার ভাস্কর্যের পাশে কনমেবলের জাদুঘরে শোভা পাবে।

এ সময় মেসি দাবি করেন, খুবই সুন্দর একটি মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছি। এত ভালোবাসা পাচ্ছি, এটা অনেক বড় কিছু।

সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার জানালেন, আমাকে অনেক হতাশার মধ্য দিয়েও যেতে হয়েছে। অনেকবার হেরেছি, তবুও আমি পেছনে না তাকিয়ে সামনে এগিয়ে গিয়েছি।

মেসির ভাষ্য, আমি সব সময় জয়ের জন্য মরিয়া থাকতাম। আপনি যখন আপনার স্বপ্নের জন্য লড়বেন, তখন সবকিছুই সম্ভব। এটাই আমাদের জন্য সবচেয়ে সুন্দর ব্যাপার ছিল।

আর্জেন্টাইন অধিনায়কের মতে, আমি কখনও এমন কিছুর স্বপ্ন দেখিনি। ছোটবেলায় আমার স্বপ্ন ছিল; আমি যেটা পছন্দ করি, শুধু সেটা উপভোগ করা।

মেসি আরও যোগ করেন, একজন পেশাদার ফুটবলার হিসেবে এই জীবনটাই আমি সব সময় ভালোবেসেছি। আমি সব সময় উন্নতি করার চেষ্টা করেছি। এটা জানতাম, আমাকে অনেক দূর যেতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মেসিকে বিশ্ব ফুটবলের শাসক ঘোষণা

নিউজ প্রকাশের সময় : ১২:০০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩