ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার

কুসুমহাটি বাজারে সাধারণ মানুষের সাথে পিঠা খেয়ে হৃদয় ছুঁয়ে গেলেন বিএনপি প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা

শেরপুর প্রতিনিধি:
  • নিউজ প্রকাশের সময় : ০৩:৪১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে

শেরপুর প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে জনসমর্থন আরও সুদৃঢ় করতে প্রতিদিনই জনগণের মাঝে ছুটে চলছেন শেরপুর-১ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা। মাঠের মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও আন্তরিক সম্পর্ক গড়ে তোলার অংশ হিসেবে বৃহস্পতিবার পথসভা শেষে তিনি কুসুমহাটি বাজারে সাধারণ জনগণের সঙ্গে মিলে-মিশে পিঠা খেয়ে সময় কাটান।
এসময় ডা. প্রিয়াংকার সঙ্গে উপস্থিত ছিলেন তার বাবা—শেরপুর জেলার অহংকার, বিএনপির সিনিয়র নেতা, শেরপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক, বর্তমানে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী। এছাড়াও স্থানীয় নেতাকর্মী, যুবদল-ছাত্রদলসহ বহু উৎসাহী জনতা তাকে ঘিরে রাখেন।
স্থানীয় জনগণের সাথে পিঠা খাওয়ার এই মুহূর্তগুলো ছিল অত্যন্ত প্রাণবন্ত ও অনাড়ম্বর। বাজারের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে তাদের পছন্দের প্রার্থীকে শুভেচ্ছা জানান এবং আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। ডা. প্রিয়াংকা জনগণের ভালোবাসা ও সমর্থনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “শেরপুরের মানুষের মুখের হাসি ফিরিয়ে আনাই আমার রাজনীতির লক্ষ্য। জনগণের সাথেই আমি থাকতে চাই, উন্নয়ন-অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব।”
আলহাজ্ব হযরত আলী তার বক্তব্যে বলেন, “শেরপুরের মানুষ পরিবর্তন চায়। তারা ন্যায়, অধিকার ও শান্তির রাজনীতি চায়। আমরা জনগণের এই আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করছি। ইনশাআল্লাহ প্রিয়াংকা জনগণের ভালোবাসায় এগিয়ে যাবে।”
পথসভা ও জনসম্পৃক্ত এই কর্মসূচিকে কেন্দ্র করে কুসুমহাটি বাজারে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এলাকাবাসী আশা প্রকাশ করেন, এই গণসংযোগ ও মানুষের সঙ্গে আন্তরিক মেলামেশা নির্বাচনী মাঠে নতুন উদ্দীপনা তৈরি করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুসুমহাটি বাজারে সাধারণ মানুষের সাথে পিঠা খেয়ে হৃদয় ছুঁয়ে গেলেন বিএনপি প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা

নিউজ প্রকাশের সময় : ০৩:৪১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫