ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা  পটুয়াখালীর উলানিয়া বন্দর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।  টোকেনের নামে অটোরিকশা থেকে অর্থ আদায়: নাঙ্গলকোটে চাঁদাবাজির অভিযোগ

মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

রিপোর্টার রফিকুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ০৪:৪০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

রিপোর্ট: রফিকুল ইসলাম

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন সৌদি আরব প্রবাসী হাজী মোঃ লিয়াকত আলী। দীর্ঘ সাড়ে ২২ বছর সৌদি আরব-এ প্রবাস জীবন কাটানোর অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, প্রবাস জীবন অত্যন্ত কষ্টের এবং চ্যালেঞ্জপূর্ণ।

সম্প্রতি এক বার্তায় হাজী মোঃ লিয়াকত আলী প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, “আসসালামু আলাইকুম। আমি হাজী মোঃ লিয়াকত আলী বলছি। আমি দীর্ঘ সাড়ে ২২ বছর সৌদি আরবে ছিলাম। প্রবাসী জীবনটা খুব কষ্টের। যারা আছেন, তারা সবাই যার যার সেফটি নিয়ে থাকবেন। আল্লাহ পাক হেফাজতে রাখার মালিক, তবু আমি আপনাদের সতর্ক করছি—নিজের জীবন ও পরিবারের কথা চিন্তা করে নিরাপদে থাকার চেষ্টা করবেন।”

তিনি বিশেষ করে যুদ্ধপ্রবণ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশিদের আরও বেশি সচেতন থাকার পরামর্শ দেন। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বিভিন্ন দেশে নিরাপত্তা ঝুঁকি বেড়েছে, তাই প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকতে হবে।

হাজী মোঃ লিয়াকত আলী আরও বলেন, “যুদ্ধের দেশগুলোতে যেসব বাংলাদেশী ভাইয়েরা আছেন, তাদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সবাইকে সুস্থ ও নিরাপদ রাখেন।”

প্রবাসীদের উদ্দেশ্যে তার এই বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং অনেকেই তার অভিজ্ঞতা ও সতর্কবার্তাকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করছেন। সংশ্লিষ্ট মহল মনে করছে, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রেক্ষাপটে প্রবাসীদের নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।

প্রবাসীদের প্রতি এমন মানবিক ও সচেতনতামূলক আহ্বান নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। বিশেষজ্ঞরা বলছেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখা এবং জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা উচিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

নিউজ প্রকাশের সময় : ০৪:৪০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬