ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

তিন প্রকল্পে ১২৭ কোটি ডলার ঋণ দিচ্ছে জাপান

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ০৫:৪৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ ১৭১ বার পড়া হয়েছে

মাতারবাড়ি বন্দর উন্নয়ন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক উন্নয়ন এবং জয়দেবপুর-ঈশ্বরদী ডাবল ডুয়েল গেজ নির্মাণ প্রকল্পের জন্য বাংলাদেশকে ১২৭ কোটি ডলার ঋণ দিচ্ছে জাপান।

জাপান সরকারের পক্ষ থেকে জাপান আন্তর্জাতিক সহযোগী সংস্থা (জাইকা) বাংলাদেশ সরকারকে এই ঋণ দেবে।

বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৩ হাজার ৩৩৫ কোটি টাকা। ১০ বছরের রেয়াতকালসহ ১.২ শতাংশ সুদে ৩০ বছরে এই ঋণ পরিশোধ করতে হবে।

বুধবার (২৯ মার্চ) শেরেবাংলা নগর এনইসি সম্মেলনকক্ষে বাংলাদেশ সরকার ও জাপানের মধ্যে ঋণচুক্তি সই হয়।

৪৩তম লোন প্যাকেজের আওতায় জাপান এ ঋণ দিচ্ছে। ১০ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরে ঋণ পরিশোধ করতে হবে। ঋণে সার্ভিস চার্জ মাত্র শূন্য দশমিক শূন্য ১ শতাংশ।

বাংলাদেশ সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন অর্থনেতিক সম্পর্ক বিভাগের সচিব শরিখা খান এবং জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরি এবং বাংলাদেশে জাইকার চিফ রিপ্রেজেনটেটিভ হিচিগুচি টমোহাইড।

ইআরডি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ চুক্তির আওতায় মাতারবাড়ি প্রকল্পের ইঞ্জিনিয়ারিং সেবার জন্য জাইকা প্রথমে দেবে ২ কোটি ডলার। পরবর্তীতে দেবে ২৯ কোটি ৯০ লাখ ডলার। এ প্রকল্পে আরও ঋণসহ মোট ঋণ হবে ৮১ কোটি ১০ লাখ ডলার। ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে এটি বাস্তবায়ন করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তিন প্রকল্পে ১২৭ কোটি ডলার ঋণ দিচ্ছে জাপান

নিউজ প্রকাশের সময় : ০৫:৪৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩