সংবাদ শিরোনাম ::
নবীনগরে বিলে মিলল নারীর অর্ধ গলিত লাশ।

এম কে খোকন ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ
- নিউজ প্রকাশের সময় : ০৫:৪৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩ ২১৯ বার পড়া হয়েছে

নবীনগরে বিলে মিলল নারীর অর্ধ গলিত লাশ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিল থেকে অজ্ঞাত এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার পৌরশহরের মাঝিকাড়া গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহতের নাম পরিচয় জানাতে পারে নি পুলিশ।
নবীনগর থানার ওসি মো. মাহবুব আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর ১২টার দিকে উপজেলার মাঝিকাড়া এলাকার বিলের পাশে এক নারীর লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশটি বিলের পানিতে চার থেকে পাঁচদিন পড়ে ছিল বলে ধারণা করা হচ্ছে। মৃত নারীর নামপরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
















