সংবাদ শিরোনাম ::
অনিয়মের দায়ে ঢাকায় ৬টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদফতর

রিপোর্টার:আরাফাত হোসেন (ঢাকা ডিভিশন)
- নিউজ প্রকাশের সময় : ০৯:০৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪ ১২৫ বার পড়া হয়েছে

অভিযুক্ত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো– এএইসএস ডায়ালাইসিস সেন্টার, আলহাকিমি চক্ষু হাসপাতাল, এশিয়ান ডায়গনস্টিক সেন্টার, রেডিয়াম ব্লাড ব্যাংক, রাজধানী ব্লাড ব্যাংক ও টিজি হাসপাতাল।
এর আগে, আজ (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিভিন্ন অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিকের বিরুদ্ধে অভিযান চলছে। যা চলমান থাকবে। এ ধরনের অভিযানে চিকিৎসা কিছুটা ব্যাহত হলেও, অবৈধভাবে কোনো প্রতিষ্ঠান পরিচালিত হতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।












