ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

আক্কেলপুরে কাশিড়া গ্রাম থেকে কালো পাথরের দূর্লভ মূর্তি উদ্ধার.

মেহেদুল ইসলাম রিপোর্টার 
  • নিউজ প্রকাশের সময় : ০৬:০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ৬২ বার পড়া হয়েছে

জয়পুরহাটের আক্কেলপুরে খনন করা পুকুরের মাটি থেকে কালো পাথরের আধা কেজি অথাৎ, ৫৬০ গ্রাম ওজনের একটি মূর্তি উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার কাশিড়া ঘোষপাড়া গ্রাম থেকে কালো রঙয়ের মূর্তিটি উদ্ধার করা হয়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাশিড়া ৭ নং ওয়াড ঘোষপাড়া কালীতলা পুকুর সংস্কার করে মাটি বিক্রয় করেন পুকুরের মালিক বিপ্লব সাখিদার। ওই মাটিগুলো পাশের বেলি বেগম নামের এক মহিলা কিনে নেন। শুক্রবার সন্ধ্যায় পুকুরের কেনা মাটিগুলো থেকে বেলি একটি পাথরের মূর্তি পান। পরে তিনি সেটা স্থানীয় মূর্তি কারিগর বিনয়কে দেখান। বিনয় মূর্তিটি পূজা করার উদ্দেশ্যে রাতে মন্দিরে রাখেন। খবর পেয়ে আজ সকাল ১১টার দিকে ইউএনও মনজুরুল আলম ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে নিয়ে যান। স্থানীয় মূর্তি কারিগর বিনয় জানান, মূর্তিটি প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এটা সাধারণ পাথরের শিব-পার্বতীর মূর্তি বলে মনে হচ্ছে। পরে এটি প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে।পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘরের কাস্টোডিয়ান মোহাম্মদ ফজলুল করিম বলেন, এটি একটি দূর্লভ মূর্তি। আমাদের জাদুঘরে এ ধরণের কালো পাথরের মূর্তি নেই। তবে পোড়ামাটির টেরাকোটা আছে। এটি একটি অমূল্য প্রত্নতাত্ত্বিক সম্পদ। উদ্ধারকৃত মূর্তি জেলা প্রশাসনের মাধ্যমে প্রত্নতত্ত্ব বিভাগে হস্তান্তর করা হবে।উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি কালো পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। পাথরের মূর্তিটির বাম পাশে কিছু অংশ ভাঙা রয়েছে। এর ওজন ৫৬০ গ্রাম ও উচ্চতা ৬ দশমিক ২ ইঞ্চি।তিনি আরও বলেন, মূর্তিটি আপাতত জেলা ট্রেজারিতে রাখা হবে। তবে মূর্তিটি কোন ধরণের পাথরের তা নিশ্চিত হওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আক্কেলপুরে কাশিড়া গ্রাম থেকে কালো পাথরের দূর্লভ মূর্তি উদ্ধার.

নিউজ প্রকাশের সময় : ০৬:০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪