ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা  পটুয়াখালীর উলানিয়া বন্দর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।  টোকেনের নামে অটোরিকশা থেকে অর্থ আদায়: নাঙ্গলকোটে চাঁদাবাজির অভিযোগ

আখাউড়ায় বিদ্যুৎপৃষ্টে শ্রমিক নিহত। 

এম কে খোকন   ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৪৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪ ১১২ বার পড়া হয়েছে

আখাউড়ায় বিদ্যুৎপৃষ্টে শ্রমিক নিহত।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শুভেচ্ছা তোরণ বানাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মোঃ হানিফ মিয়া (৪০) নামে এক ডেকোরেটর শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) বিকেলে পৌর শহরের আখাউড়া-কসবা উপজেলা সড়কের এ ঘটনা ঘটে। নিহত হানিফ পৌর এলাকার কলেজপাড়ার আতর আলীর ছেলে। এ ঘটনায় মোঃ সেলিম মিয়া (৪২) নামে ডেকোরেটর মালিক আহত হয়েছেন।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নির্বাচনের পর প্রথমবারের মত আগামী ২৬ জানুয়ারী আইনমন্ত্রী আনিসুল হকের আগমন উপলক্ষে স্থানীয় নেতাকর্মীসহ শুভাকাঙ্খীরা শুভেচ্ছা তোরণ নির্মাণের প্রস্তুতি নিয়েছেন। এর ফলে  বিকেলে তোরণ নির্মাণ করার সময় ওই দুইজন বিদ্যুতায়িত হন। দু’জনকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক হানিফকে মৃত ঘোষণা করেন।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ইকরাম চৌধুরী সত্যতা নিশ্চিত করে  বলেন,একজনকে মৃত অবস্থায় আনা হয়। আরেক জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সফিকুল ইসলাম বলেন, খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আখাউড়ায় বিদ্যুৎপৃষ্টে শ্রমিক নিহত। 

নিউজ প্রকাশের সময় : ০৮:৪৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪