ঢাকা ০১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আন্দোলন নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে ব্যবস্থা -আইনমন্ত্রী 

এম কে খোকন  ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৩:৩০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩ ১০৭ বার পড়া হয়েছে

আন্দোলন নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে ব্যবস্থা -আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক আগামীকাল ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ প্রসঙ্গে বলেন, প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছেন আন্দোলন করা রাজনৈতিক দলগুলোর অধিকার। দেশের শান্তি শৃঙ্খলা বজায় রেখে যে কেউ তাদের দলের কর্মসূচী পালন করতে পারবে। কিন্তু দেশের ক্ষতি ও বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে।

রাতের আঁধারে কোর্ট বসে, মির্জা ফখরুলের এমন কথার জবাবে মন্ত্রী বলেন, মির্জা ফখরুলকে আমি অনেক ভালো জানতাম কিন্তু ওনার দলীয় কর্মসূচী পালন করতে গিয়ে  জনগণকে বিভ্রান্ত করার জন্য তিনি অনেক কথা বলেন। যা জনগন ভাল ভাবে নেয় না।

শুক্রবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় তিনি ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া ও কসবা নির্বাচনী এলাকায় সফরে এলে রেলস্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নির্বাচনকালীন সরকার হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অচিরেই তিনি নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করবেন তিনি।

এ সময় আইন সচিব মো. গোলাম সারওয়ার, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন, আখাউড়া উপজেলা  আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, পৌর মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অংগ্যজাই মারমাসহ অনেকে উপস্থিত ছিলেন।

পরে আইনমন্ত্রী উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন।  আখাউড়া

উপজেলা পরিষদ  মিলনায়তনে সভা হয়েছে।বিকালে কসবায় দলীয় কর্মসূচীতে যোগ দিবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আন্দোলন নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে ব্যবস্থা -আইনমন্ত্রী 

নিউজ প্রকাশের সময় : ০৩:৩০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩