আবারও সক্রিয় হছে অজ্ঞান পার্টি ‘শয়তানের নিঃশ্বাস’ বা স্কোপোলামিন নামক ড্রাগস নিয়ে শঙ্কিত দেশের মানুষ

- নিউজ প্রকাশের সময় : ০৯:০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে

আবারও সক্রিয় হছে অজ্ঞান পার্টি ভাবুন একটা নির্জন রাস্তা দিয়ে আপনি আপনার মতো হেঁটে যাচ্ছেন।এমন সময় অপরিচিত কেউ একজন আপনার কাছে এসে একটি কাগজ আপনাকে দিলেন।আপনি হয়তো খুব স্বাভাবিকভাবেই সেটি নিলেন। আপনি হয়তো জানেনই না সেই কাগজটি ড্রাগে ভিজিয়ে আনা হয়েছে,যা কয়েক মিনিটের মধ্যে আপনার নিঃশ্বাসের মধ্য দিয়ে শরীরে প্রবেশ করতে পারে।কিংবা কেউ হয়তো এই ড্রাগের গুড়ো সরাসরি আপনার মুখে ছিটিয়ে দিলো এবং সেটি শ্বাসের মধ্য দিয়ে নেওয়ার পরপরই আপনি নিজেকে আবিস্কার করলেন এক ‘অপ্রকৃতস্থ’ অবস্থায়- যেখানে আপনার নিজের নিয়ন্ত্রণ আপনার হাতে নেই এবং তারা যা বলছে আপনি তাই করছেন।এই ড্রাগ যার ওপর প্রয়োগ করা হয় তার নিজের কোনো নিয়ন্ত্রণ তার থাকে না।বলা হয়ে থাকে,মাদকের শিকার ওই ব্যক্তি তার নিয়ন্ত্রণকারীর কথা মতো সবকিছুই করতে পারেন।তার সব জিনিসপত্র দিয়ে দিতে পারেন এমনকি দুর্বৃত্তদের কথা মতো কাউকে খুন পর্যন্ত করতে পারেন।এই ড্রাগের নাম স্কোপোলামিন। স্কোপোলামিন হায়োসিন নামেও পরিচিত।এটি প্রাকৃতিক বা কৃত্রিমভাবে উৎপাদিত ট্রপেন অ্যালকালয়েড এবং অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ যা কয়েক ধরনের রোগ ও অসুস্থতা যেমন-মোশন সিকনেস,অপারেশন পরবর্তী বমি বমি ভাব এবং পার্কিনসন রোগের কাঁপুনির চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত হয়।স্কোপোলামিনকে ধরা হয় প্রথম ‘ট্রুথ সেরাম’ বা সত্য বলানোর ওষুধগুলোর একটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রতিপক্ষের কাছ থেকে তথ্য বের করতে এর ব্যবহারের নজির পাওয়া যায়। এর অন্ধকার দিকগুলোর কারণেই এটি পরিচিত।পোশাকি নাম স্কোপোলামিন হলেও সাধারণের কাছে এটি পরিচিত ‘শয়তানের নিঃশ্বাস’ নামে। আর পুরো বিশ্বে এটি ‘সবচেয়ে বিপজ্জনক ড্রাগ’ হিসেবে স্বীকৃত।


















