সংবাদ শিরোনাম ::
আবারো চালু হল মুক্তারপুর-গুলিস্তান বিআরটিসি এসি বাস সার্ভিস

রিপোর্টার মেহেদী হাসান অলি
- নিউজ প্রকাশের সময় : ০৮:১১:১৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪ ২৮৯ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে মুন্সিগঞ্জ থেকে ভায়া হয়ে ঢাকার এই নতুন রুটে চালু হলো বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন এর বি.আর.টি.সি এসি বাস সার্ভিস।আজ ১৭ ইং মার্চ রবিবার ২০১৪ শুভ উদ্বোধন করা হয়।নতুন এই বাস সার্ভিসটি বিআরটিসি এসি চেয়ারকোচ। সার্ভিসটি নতুন রুট হিসাবে ভায়া:মদনপুর নবীগঞ্জ,বন্দর মদনগঞ্জ,বায়তুল মোকাররম দক্ষিণ গেট থেকে যাত্রা শুরু করবে।বাসটি পরিচালিত হবে বিআরটিসি নারায়ণগঞ্জ ডিপো থেকে।বিআরটিসি বাস কর্তৃপক্ষের দাবি ৫০ মিনিটের মধ্যে ঢাকা থেকে মুক্তারপুর পৌঁছে দিবে।ঢাকা টু মুক্তারপুর এর ভাড়া হিসেবে প্রাথমিক অবস্থাতে ১২০ টাকা এসি চেয়ারকোচের জন্য নির্ধারণ করা হয়েছে।এখন থেকে ঢাকা টু মুক্তারপুর রুটের যাত্রীরা স্টেডিয়াম 2 নাম্বার গেট এর সামনে থেকে টিকেট কেটে যাত্রী হয়ে যাতায়াত করতে পারবেন।





















