সংবাদ শিরোনাম ::
আমাকে ভাবতে হয় ১৫০ বা ২০০ রানের কথা।

মোঃ ফয়সাল হোসেন
- নিউজ প্রকাশের সময় : ০৯:৫২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪ ১০০ বার পড়া হয়েছে

আমার যখন অধিনায়কত্ব চলে যায় ঐ সময়টায় কিন্তুু আমার ব্যাটে রান ছিলো না।
খুবই বাজে অবস্থা ছিলো, আমি রান পাচ্ছিলাম না, আমাকে ঘরোয়া লিগ থেকে বাদ দেওয়া হয়েছিলো, এখন তাহলে আমি কোথায় পারফরম্যান্স করে আবার দলে আসবো!
প্রায় ৩ মাস পরপর আমি আন্তর্জাতিক ক্রিকেট খেলি বা টেস্ট খেলার সুযোগ আসে আর ওখানে রান করতে না পারলে আমার ক্যারিয়ারও শেষ হয়ে যেতে পারে, কারণ জাতীয় দলের হয়ে রান করতে না পারলে, ঘরোয়া লিগেও জায়গা পাওয়া যায় না।
আল্লাহর রহমত আছে বলেই আমি হয়ত রান পাচ্ছি এবং মনমানসিকতা ঠিক করে ব্যাটিং করতে পারছি, সবার জন্য কিন্তু এটা অনেক কঠিন এত সহজ না, আপনি ৩ মাস পরপর আসবেন আর ১০০ মারবেন এটা আসলেই কঠিন।
সবার চিন্তা ৫০ বা ১০০ হলেও আমাকে ভাবতে হয় ১৫০ বা ২০০ রানের কথা।
মুমিনুল হক 🗣️















