ঢাকা ০১:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

আলমডাঙ্গা উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ন হওয়ার নিশ্চয়তা প্রদান 

শাকিল আহম্মেদচুয়াডাঙ্গা জেলা  ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ১২:৩৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ ৭৪ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২য় ধাপে ২১ মে আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ কর্মশালায় চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও আলমডাঙ্গা উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।উপজেলা নির্বাচনে ভোট গ্রহনকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালায় জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, সম্প্রতি আমাদের জীবননগর ও দামুড়হুদা উপজেলা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। ২১মে তারিখে আলমডাঙ্গা উপজেলা নির্বাচনও একইভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ভোট গ্রহণকারীদের ওপর যে দায়িত্ব অর্পণ করেছে তা সুচারুভাবে পালন করতে হবে। তিনি বলেন, চুয়াডাঙ্গা জেলা রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা একজন অভিজ্ঞ ও দক্ষ অফিসার। তিনি তাঁর দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিবেন। জেলা প্রশাসক আরও বলেন, চুয়াডাঙ্গার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান একজন অভিজ্ঞ ও দক্ষ পুলিশ অফিসার। তিনি ইতোমধ্যে জীবননগর ও দামুড়হুদা উপজেলা নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি আলমডাঙ্গা উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে একইভাবে দায়িত্বপালন করবেন।কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান (পিপিএম সেবা), উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস, জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান, নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া, ইন্সপেক্টর সারওয়ার হোসেন। এছাড়াও আলমডাঙ্গা উপজেলা নির্বাচনে ১১৮টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আলমডাঙ্গা উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ন হওয়ার নিশ্চয়তা প্রদান 

নিউজ প্রকাশের সময় : ১২:৩৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪