ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন

আলমডাঙ্গায় ৬দিন পর নারীর ঝুলন্ত অর্ধগলিত মরদেহ উদ্ধার।

মোঃ মহিবুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি।
  • নিউজ প্রকাশের সময় : ০৫:১৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ৮০ বার পড়া হয়েছে

নিখোঁজের ৬ দিন পর মধ্যবয়সী নিথরী খাতুন (৫০) নামে এক নারীর অর্ধগলিত  ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মধ্যবয়সী ওই নারী গত বুধবার সন্ধ্যায় বাড়ি বেরিয়ে আর ফিরে আসেনি। গতকাল সোমবার দুপুরে গ্রামের বড় মসজিদের পেছনের বাগানের একটি গাছে তাকে ঝুলতে দেখেন মজিবুল হক নামের এক প্রতিবেশী। এরপর তিনি থানা পুলিশে সংবাদ দেন। পুলিশ বিকাল ৪ টার দিকে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।মৃত নিথরী খাতুন উপজেলার পারদূর্গাপুর গ্রামের বড় মসজিদপাড়ার আব্দুল জলিলের স্ত্রী। তার দুই ছেলে ২ মেয়ে রয়েছে। এক ছেলে আগেই মারা গেছে।নিথরী খাতুনের স্বামী আব্দুল জলিল জানান, তার স্ত্রী নিথরী খাতুন এর আগেও বেশ কয়েকবার বাড়ি থেকে হারিয়ে গিয়েছিলেন। বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুজি করে তাকে আবার বাড়িতে নিয়ে আসি। তিনি জানান, গত বুধবার সন্ধ্যায় বাড়িতে রান্না করছিল তার স্ত্রী। মসজিদ থেকে বাড়িতে এসে তিনি দেখেন তার স্ত্রী বাড়িতে নেই। তাকে গত ৬ দিন ধরে প্রতিবারের মত আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজাখুজি করেছি। এবার আর পাওয়া যায়নি।আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শেখ গণি মিয়া জানান, পারদূর্গাপুর গ্রামে একটি নারীর লাশ ডোবার পাড়ের গাছে ঝুলছে, এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পচাগলা মরদেহ উদ্ধার করা হয়। গত ৬ দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। লাশের সুরতাহাল রিপোর্ট সম্পন্ন করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আলমডাঙ্গায় ৬দিন পর নারীর ঝুলন্ত অর্ধগলিত মরদেহ উদ্ধার।

নিউজ প্রকাশের সময় : ০৫:১৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪