ঢাকা ১০:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮,

আলমডাঙ্গায় শিক্ষার্থীকে বলাৎকার, মাদরাসা শিক্ষক গ্রেফতার। 

শাকিল আহম্মেদ চুয়াডাঙ্গা জেলা ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০২:৩১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক মাওলানা আব্দুস সালামকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার রাত ৯টার সময় আলমডাঙ্গার মুন্সিগঞ্জে আজিজুল উলম কওমী মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোডিং এ বলাৎকারের এ ঘটনা ঘটে। অভিযুক্ত মাওলানা আব্দুস সালাম ওই মাদরাসার শিক্ষক এবং একই উপজেলার অনুপনগর গ্রামের আমিরুল ইসলামের ছেলে। ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, বেশ কিছুদিন আগে আমাকে ভয়ভীতি দেখিয়ে গভীর রাতে মাদরাসার শৌচাগারের পাশে নিয়ে খারাপ কাজ করে হুজুর আব্দুস সালাম।এভাবে প্রায় ৭-৮ দিন আমাকে জোরপূর্বক এমন খারাপ কাজ করেছে৷ সব শেষ ঈদুল আজহা উপলক্ষে মাদরাসা ছুটির আগে করেছে। পরে বিষয়টি আমি আমার বাবা-মাকে বিস্তারিত জানিয়েছি।ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বলেন, ঈদের ছুটির পর ছেলে মাদরাসায় যেতে চাইছিল না। পরে চাপ দিলে ছেলে ভয়ে সব কিছু খুলে বলে। এরপরই বিষয়টি জানাজানি হয়।ঘটনাটি জানার পর শনিবার রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের সদস্যরা মাদরাসায় যান। বিষয়টি টের পেয়ে অভিযুক্ত শিক্ষক মাওলানা আব্দুস সালাম পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে আটক করে গণধোলাই দেন৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে থানায় নেয়। পরে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। এরপরই আটক শিক্ষককে পুলিশ গ্রেফতার দেখায়।আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া বলেন, শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আলমডাঙ্গায় শিক্ষার্থীকে বলাৎকার, মাদরাসা শিক্ষক গ্রেফতার। 

নিউজ প্রকাশের সময় : ০২:৩১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪