আশুগঞ্জে ভোট বর্জনের দাবিতে বিএনপির পথসভা ও লিফলেট বিতরণ।

- নিউজ প্রকাশের সময় : ০৬:১২:২১ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪ ১৯৫ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভোট বর্জনের দাবিতে লিফলেট বিতরণ ও পথসভা করেছে জেলা বিএনপি।গতকাল(২১ মে) বিকাল ৫ টাই আশুগঞ্জে বাজারে উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন জসিম, জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক এন এস তরুন দে, কেন্দ্রীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক এনায়েতুল্লাহ খোকন, যুবদল কেন্দ্রীয় সহ সাংগঠনিক ভিপি তাজুল ইসলাম, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক শাহআলম তপু, আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজি, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, জেলা বিএনপির সাবেক সদস্য আসাদুজ্জামান শাহিন, মো. মাহিন, আরমান উদ্দিন পলাশ, মোহাম্মদ রিপন, রকিসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এ সময় পথসভায় বিএনপির নেতারা উপজেলা নির্বাচন বর্জনের আহবান জানান বলেন, আমাদের বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ আওয়ামী স্বৈরাচারীদের অধীনে সব ধরনে নির্বাচনে অংশগ্রহণ করতে নিষেধ করেছেন। ফলে জনগন ও আমাদের নেতাদের আহবানে সাড়া দিয়ে ভোট কেন্দ্রে যায় না। যতদিন এ সরকার ক্ষমতায় থাকবে জনগণ ভোট দিতে পারবে না তাদের পছন্দের প্রার্থীকে। তাই বিএনপিসহ সকল গণতান্ত্রিক মনা দলগুলো জনগনকে সাথে নিয়ে সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ আদায়ের দাবিতে আন্দোলন করে যাব। পথসভায় সংক্ষিপ্ত সমাবেশের পরে আশুগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকায় ভোট বর্জনে জনগনের মাঝে লিফলেট বিতরণ করেন।উল্লেখ্য আগামী ২৯শে মে ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় দফায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও বাঞ্চারামপুর উপজেলা পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।















