আশুগঞ্জে মাদকের টাকার জন্য বন্ধুকে হত্যা

- নিউজ প্রকাশের সময় : ০৮:২৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বাড়ি থেকে ডেকে নিয়ে হৃদয় (২৫) নামে এক যুবককে খুন করেছে আরেক বন্ধু বৃহস্পতিবার (১৩ জুন) সকালে উপজেলার যাত্রাপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহত হৃদয় যাত্রাপুর গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে।প্রত্যক্ষদর্শি ও পুলিশ জানায়,বৃহস্পতিবার সকালে বন্ধু রুবেল হৃদয়কে তার বাড়ি থেকে ডেকে নেয় রুবেলের বাড়িতে। ডেকে নিয়ে রুবেল এবং হদয়ের মধ্যে মাধ্যমে মাদকের টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তার কাছে থাকা দারালো ছুরি দিয়ে হৃদয়কে উপর্যুপরী গলায় এবং পেটে আঘাত করতে থাকে। ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে রুবেল পালিয়ে যায়। এসময় কোন উপায় না দেখে হদয় দৌড়ে ঘর থেকে চকবাজারে যায়। পরে স্থানীয় লোকজন আহত হৃদয়কে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তিতে আশংকাজনক অবস্থায় ঢাকা নিয়ে যাওয়ার পথে দুপুর দুইটায় কিশোরগঞ্জ জেলার ভৈরবের ব্রহ্মপুত্র সেতু পার হওয়ার সময় হৃদয় মারা যায়।পরে হৃদয়কে আশুগঞ্জ থানায় নিয়ে আসে। খবর পেয়ে প্রথমে থানা পুলিশ ও পরে জেলা গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘাতক রুবেল বাড়ির পাশেই আত্মগোপন করে আছে জেনে পুলিশ পুরো এলকাটি ঘিরে ফেলে এবং ঘটনার ৩ ঘণ্টার মধ্যেই পার্শ্ববর্তী একটি বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহযোগিতায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। নিহত হৃদয় ও ঘাতক রুবেলের বাড়ি যাত্রাপুর একই পাড়ায়। রুবেলের নামে থানায় একাধীক মামলা রয়েছে।ঘাতক রুবেলের মা লালু বেগম জানান, বাড়ির উঠোনেই হৃদয়ের সাথে রুবেলের হাতাহাতির এক পর্যায়ে রুবেল হৃদয়কে ছুরিকাঘাত করে । আমার এই ছেলে মাদকাসক্ত, তার অত্যাচারে আমার পরিবারটি ধ্বংশ হয়ে গেছে। এব্যাপারে বার বার পুলিশকে বলেও এর কোনো প্রতিকার পায়নি। তার জন্য আমার স্বামী স্ট্রোক করে মারা গেছে। আমি নিজে স্ট্রোক করে চিকিৎসাধীন আছি। সে যেন জেল থেকে বেরিয়ে আসতে না পারে, আমি তার কঠিন শাস্তি দাবি করছি। খুন হওয়া হৃদয়ের বাবা মো.জসিম উদ্দিন বলেন,আমার ছেলেকে যারা খুন করেছে আমি তাদের দ্রুত আইনের মাধ্যমৈ ফাঁসি চাই। এব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ(ক্রাইম) সোনহার আলী বলেন,খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে যায় এবং খুনের সাথে জড়িত সন্দেহে দুইজনকে আটক করে থানায় নিয়ে আসি।এরমধ্যে প্রধান অভিযুক্ত রুবেল অন্যজন পরিচয় জানায়নি পুলিশ।তিনি আরো বলেন,তদন্ত করে কেন এই খুন হয়েছে তা বিস্তারিত জানা যাবে।আমরা ইদিমধ্যে লাশ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদও হাসপাতালে পাঠিয়েছি।


















