আশুগঞ্জে হরতাল-অবরোধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।
- নিউজ প্রকাশের সময় : ১২:৪৪:০৬ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩ ১০৮ বার পড়া হয়েছে

আশুগঞ্জে হরতাল-অবরোধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।
৮ নভেম্বর ২০২৩
ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে বিএনপি-জামাতে ডাকা তৃতীয় পর্ব হরতাল-অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে আশুগঞ্জ আওয়ামী মহিলা লীগ।
বুধবার(৮ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের টুলপ্লাজার সামনে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আশুগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেহেনা মকবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জোসনা চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান কবির, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক তানভীর আযহার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহীন সিকদার প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন মোবারক আলী চৌধুরী, হাজী সাঈদুর রহমান, মুনির শিদকার, রুবেল শিকদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোনায়ারা বেগম, দপ্তর সম্পাদক স্বপ্নাহার, সদস্য জেসমিন, উপজেলা যুবলীগ নেতা ইলিয়াস আলী, সদর ইউনিয়নের সভাপতি খুরশেদ, ইদ্রিস মিয়া, বাবুল, ফরহাদ, মিনহাজুর রহমান হৃদয়সহ উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
















