আশুগঞ্জে ২০ কেজি গাঁজার চালান আটক।
- নিউজ প্রকাশের সময় : ০৪:৩০:১৮ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৩১ বার পড়া হয়েছে

আশুগঞ্জে ২০ কেজি গাঁজার চালান আটক
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাছের ড্রামের ভেতর থেকে ২০ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (২৪ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার সোহাগপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান পরিচালনা করে পিকআপভ্যানসহ তাকে গ্রেফতার করা হয়।
রোববার দুপুর ১ টার দিকে র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোহাম্মদ আক্কাছ আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
গ্রেফতার সোহেল রানা (২৬) ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বারুইগ্রাম চৌরাস্তা এলাকার রফিকুল ইসলামের ছেলে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, রোববার সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর প্রাইমারি স্কুলের বিপরীত পাশে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে পিকআপভ্যানসহ তাকে গ্রেফতার করা হয়। পরে পিকআপভ্যানে রাখা ১৯টি মাছের ড্রামের ভেতর থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক সোহেল জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে গাঁজা দেশে প্রবেশ করে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করত। সে একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
















