ঢাকা ১১:০১ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা  পটুয়াখালীর উলানিয়া বন্দর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।  টোকেনের নামে অটোরিকশা থেকে অর্থ আদায়: নাঙ্গলকোটে চাঁদাবাজির অভিযোগ

ঈদে নৌপথের নিরাপত্তায় কোস্ট গার্ড।

রিপোর্টার রফিকুল ইসলাম 
  • নিউজ প্রকাশের সময় : ০৯:৩৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে

নৌপথে সার্বিক নিরাপত্তায় রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার ( ৫ জুন)  দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করণে নিরলসভাবে দায়িত্ব পালন করছে। অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং নৌপথের নিরাপত্তায় নিয়মিত টহলসহ যৌথ এবং সাঁড়াশি অভিযান পরিচালনা করছে এ বাহিনী।

বাংলাদেশ কোস্ট গার্ড তার চারটি জোনের এখতিয়ারভুক্ত ঢাকা, ভোলা, চট্টগ্রাম ও মোংলার বিভিন্ন গুরুত্বপূর্ণ লঞ্চ, খেয়া, ফেরি ঘাটসমূহে ঈদ উপলক্ষ্যে জননিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিশেষ টহল, জনসচেতনতা মূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি ও বোট, নৌযান সমূহে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করছে।
বিশেষ করে ঢাকার বুড়িগঙ্গা নদী, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী, মুন্সিগঞ্জের গজারিয়া ও বরিশালের মেঘনা নদীসহ ঢাকা-চাঁদপুর-বরিশাল-পটুয়াখালী-ভোলা নৌ রুটে চলাচলকারী যাত্রীবাহী জাহাজসমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করছে কোস্ট গার্ড। একইসঙ্গে চট্টগ্রামের সদর ঘাট, বাংলা বাজার ঘাট, কর্ণফুলী ঘাট ও কুমিরা ঘাট, কক্সবাজার ৬নং ঘাট, আদিনাথ মন্দির ঘাট ও বড়ঘোপ ঘাট, খুলনার রূপসা, কয়রা ও নলিয়ান ঘাট, মোংলার শরণখোলা ও কৈখালী লঞ্চ, খেয়া ঘাট, ভোলার ইলিশা ও ভেদুরিয়া লঞ্চ ঘাট, পটুয়াখালী লঞ্চ ঘাট এবং বরিশালের ডিসি লঞ্চ ঘাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ লঞ্চ, খেয়া, ফেরি ঘাটসমূহে নিয়মিত টহল অব্যাহত রয়েছে।
বাসে অতিরিক্ত ভাড়া, ট্রাকে বাড়ি যাচ্ছেন পোশাক শ্রমিকরা

ছোট গরুর কদর বেশি, দেড় লাখে মিলছে ৫-৬ মণের গরু

দুষ্কৃতিকারীরা যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠিত করতে না পারে তার জন্য সদা তৎপর রয়েছে কোস্ট গার্ডের প্রতিটি সদস্য। যার মাধ্যমে যাত্রীদের নৌ যাত্রা নিরাপদ থাকবে বলে আশা করা যায়।
তিনি আরও বলেন, কোস্ট গার্ডের এ কার্যক্রম দিন-রাত ২৪ ঘণ্টা অব্যাহত আছে এবং ঈদুল আজহা পরবর্তী যাত্রীসাধারণের নৌ যাত্রা নিরাপদ রাখতে এ কার্যক্রম চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঈদে নৌপথের নিরাপত্তায় কোস্ট গার্ড।

নিউজ প্রকাশের সময় : ০৯:৩৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫