ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন

উজিরপুরে জিম্মি করে মালপত্র লুট নক দিয়ে ঘরে প্রবেশ।

রিপোর্টার মোঃ ফয়সাল হোসেন 
  • নিউজ প্রকাশের সময় : ০৩:২৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে

বরিশাল উজিরপুরে ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, টাকা ও মালপত্র লুট করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরের একটি বাসায় এ ঘটনা ঘটে।বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উপজেলা ব্যবস্থাপক অনিতা রানীর কর্মকারের ভাড়া বাসায় দুর্বৃত্তরা হানা দেয়। তিনি জানান, উজিরপুর উপজেলা সদরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স–সংলগ্ন একটি ভবনের দোতলায় তিনি সপরিবার থাকেন। গতকাল সকালে একাধিক অপরিচিত ব্যক্তি বাসা ভাড়া হবে কি না, তা জানতে চেয়েছিলেন। তাঁরা ঘরে ঢুকে কথাবার্তা বলে চলে যান। সন্ধ্যা পৌনে সাতটার দিকে তিনি বাসায় ছিলেন না। এ সময় দরজায় কে বা কারা নক করে। তাঁর ছয় বছরের মেয়ে অঙ্কিতা দরজা খুলে দেয়। তখন মুখোশ পরা ডাকাত দলের তিন সদস্য ধারালো অস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করে। তাঁর মা আশা রানীকে ও মামা ননী গোপালকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারির চাবি নিয়ে নেয়। প্রায় এক ঘণ্টা তারা তাণ্ডব চালায়। ডাকাত দল চার ভরি স্বর্ণালংকার, ৮০০ টাকা, মুঠোফোন, হারমোনিয়ামসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।এ ঘটনায় আজ বুধবার সকাল পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। উজিরপুর মডেল থানার পরিদর্শক তদন্ত কর্মকর্তা মো:তৌহীদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন। এটি সাধারণ চুরি নাকি দস্যুতা, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উজিরপুরে জিম্মি করে মালপত্র লুট নক দিয়ে ঘরে প্রবেশ।

নিউজ প্রকাশের সময় : ০৩:২৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪