সংবাদ শিরোনাম ::
একই শর্তে সমাবেশের অনুমতি দেওয়া হবে আওয়ামী লীগ এবং বিএনপিকে।

মোঃ লিয়াকত আলী (নির্বাহী সম্পাদক)
- নিউজ প্রকাশের সময় : ০২:২৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩ ১৬৪ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ এবং বিএনপি, দু-দলকেই রাজধানীতে সমাবেশ করতে একই শর্ত দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ ২৬ জুলাই বৃহস্পতিবার সচিবালয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন উপলক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
বিএনপি এবং আওয়ামীলীগ কোথায় সমাবেশ করবে সেই অনুমতি এখনো দেওয়া হয়নি বলেও জানিয়েছেন মন্ত্রী।
তবে বিএনপি রাজধানীর নয়াপল্টনে আর আওয়ামী লীগের তিন সংগঠন বাইতুল মোকাররম এলাকায় সমাবেশ করতে চায়।
পুলিশ তাদের এই দুটি স্থানে অনুমতি না দেওয়ায় সমাবেশ একদিন পিছিয়ে শুক্রবার করেছেন আওয়ামী লীগ ও বিএনপি।















