ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

একজন ‘হাসির রাজা’ টেলি সামাদ

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ০৬:২২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩ ১৫০ বার পড়া হয়েছে

‘হাসির রাজা’ টেলি সামাদ চলে যাওয়ার চার বছর আজ। চলচ্চিত্রের অত্যন্ত শক্তিশালী এই অভিনেতা ২০১৯ সালের এই দিনে ৭৪ বছর বয়সে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯৪৫ সালের ৮ জানুয়ারি মুন্সীগঞ্জের নয়াগাঁও এলাকায় জন্মগ্রহণ করেন টেলি সামাদ। এটি তার সিনেমায় ব্যবহৃত নাম।

আসল নাম আবদুস সামাদ পরিবর্তন করে সিনেমায় এসে টেলি সামাদ নামে পরিচিত হন তিনি। ১৯৭৩ সালে নজরুল ইসলাম পরিচালিত ‘কার বউ’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন টেলি সামাদ। তবে তিনি জনপ্রিয়তা পান মেহমুদ পরিচালিত ‘পায়ে চলার পথ’ সিনেমার মাধ্যমে। ১৯৮৪ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘দিলদার সিকদার’ ও ‘মনা পাগলা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেন। সবশেষ অভিনয় করেন অনিমেষ আইচের ‘জিরো ডিগ্রি’ সিনেমায়।

সত্তরের দশক থেকে টেলি সামাদকে পর্দায় দেখেছেন দর্শকরা। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য চলচ্চিত্র ও নাটকে অভিনয় করে দর্শকের মনে দাগ কেটে আছে তিনি। নিজের অভিনয় দিয়ে দর্শকদের হাসিতে মাতিয়ে রাখতেন টেলি সামাদ। এক সময় কৌতুক অভিনেতা বললেই চলে আসত তার নাম।

দীর্ঘ ক্যারিয়ারে অভিনয়ের বাইরে অর্ধশতাধিক চলচ্চিত্রে গানও গেয়েছেন টেলি সামাদ। তবে জীবদ্দশায় টেলি সামাদের আফসোস ছিল, তিনি কোনো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাননি।

টেলি সামাদের জনপ্রিয় সিনেমার মধ্যে রয়েছে- ‘নয়নমণি’, ‘অবাক পৃথিবী’, ‘মণিহার’, ‘মতিমহল’, ‘মা’, ‘আগুনের আলো’, ‘পাগলা রাজা’, ‘ফকির মজনুশাহ’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘তুফান’, ‘নয়নের চাঁদ’, ‘মাটির ঘর’, ‘ঘর সংসার’, ‘শেষ উত্তর’, ‘জীবন মৃত্যু’, ‘মান অভিমান’, ‘সুখিনার যুদ্ধ’, ‘ভাত দে’, ‘নেপালী মেয়ে’।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

একজন ‘হাসির রাজা’ টেলি সামাদ

নিউজ প্রকাশের সময় : ০৬:২২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩