ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম জারা, ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা

রিপোর্টার রফিকুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ০৬:১২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ১৪৯ বার পড়া হয়েছে

রিপোর্টার: রফিকুল ইসলাম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির এক যুগ্ম সদস্য সচিব। পদত্যাগের পর তিনি দলীয় গ্রুপে একটি আবেগঘন বার্তা দিয়ে তার সিদ্ধান্তের কথা জানান।
দলীয় গ্রুপে দেওয়া বার্তায় তাসনিম জারা লিখেছেন,
“প্রিয় সহযোদ্ধাগণ, আমি দল থেকে পদত্যাগ করেছি। গত দেড় বছরে আপনাদের থেকে অনেক কিছু শিখেছি। সেজন্য আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের জন্য শুভকামনা রইলো।”
পদত্যাগের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও বিস্তারিতভাবে তুলে ধরেন তিনি। সেখানে তিনি খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসীর উদ্দেশে লেখেন, তিনি ওই এলাকারই “ঘরের মেয়ে”। খিলগাঁওয়েই তার জন্ম ও বেড়ে ওঠা। একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে এলাকার মানুষ ও দেশের সেবা করার স্বপ্ন থাকলেও বাস্তবিক প্রেক্ষাপটের কারণে তিনি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন।
ফেসবুক পোস্টে তাসনিম জারা আরও জানান, তিনি মানুষের কাছে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে ওয়াদা করেছিলেন, পরিস্থিতি যাই হোক না কেন, সেই ওয়াদা রক্ষা করতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। সে কারণেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তিনি উল্লেখ করেন, একটি দলের প্রার্থী হলে দলীয় কার্যালয়, সুসংগঠিত কর্মীবাহিনী এবং সরকার ও প্রশাসনের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলার সুযোগ থাকে। কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার এসব সুবিধা থাকবে না। এ অবস্থায় তার একমাত্র ভরসা সাধারণ মানুষ। নিজের সততা, নিষ্ঠা ও নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির ওপর আস্থা রেখে তিনি ভোটারদের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
পোস্টে তিনি দুটি বিশেষ বিষয়ের কথাও উল্লেখ করেন। প্রথমত, আইন অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে ঢাকা-৯ আসনের ৪ হাজার ৬৯৩ জন ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর একটি নির্দিষ্ট ফর্মে জমা দিতে হবে। আগামী দিন থেকেই এই স্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি। স্বল্প সময়ে এত সংখ্যক স্বাক্ষর সংগ্রহ করা কঠিন উল্লেখ করে তিনি এলাকাবাসী ও স্বেচ্ছাসেবকদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করেন।
দ্বিতীয়ত, পূর্বে নির্বাচনী ফান্ডরেইজিংয়ের সময় যারা অর্থ সহায়তা করেছিলেন, তাদের বিষয়ে স্পষ্ট অবস্থান জানান তাসনিম জারা। সিদ্ধান্ত পরিবর্তনের কারণে যারা ডোনেট করা অর্থ ফেরত নিতে চান, তাদের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, বিকাশের মাধ্যমে অর্থ পাঠানো ব্যক্তিরা একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করলে যাচাই শেষে টাকা ফেরত দেওয়া হবে। ব্যাংকের মাধ্যমে অর্থ পাঠানোদের ক্ষেত্রেও শিগগিরই প্রক্রিয়া জানানো হবে।
সবশেষে তিনি নিজেকে “আপনাদেরই মেয়ে” উল্লেখ করে এলাকার মানুষের ভালোবাসা, সমর্থন ও দোয়া কামনা করেন।
উল্লেখ্য, তাসনিম জারার এই পদত্যাগ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে। এখন দেখার বিষয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি কতটা জনসমর্থন আদায় করতে পারেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম জারা, ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা

নিউজ প্রকাশের সময় : ০৬:১২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫