ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

কঙ্গোতে সন্ত্রাসীদের হামলায় নিহত ২০

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ০৭:১০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩ ১৩৫ বার পড়া হয়েছে

সন্ত্রাসীদের হামলায় মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) ২০ জন নিহত হয়েছেন। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করেছে। রবিবার (৯ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ইসলামিক স্টেট কঙ্গোর পূর্বাঞ্চলে একটি গ্রামে হামলার দায় স্বীকার করেছে যেখানে হামলায় প্রায় ২০ জন নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ইসলামিক স্টেট তাদের টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে।

রয়টার্স বলছে, গত শুক্রবার বেনির উপকণ্ঠে অবস্থিত মুসান্দাবা গ্রামে এই হামলার ঘটনাটি ঘটে। বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হওয়া এই ধরনের সহিংসতার জন্য সেনাবাহিনী এবং স্থানীয় কর্তৃপক্ষ উগান্ডার সশস্ত্র গোষ্ঠী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ)-কে দায়ী করে থাকে। কঙ্গোর পূর্বাঞ্চলীয় এই গোষ্ঠীটি ইসলামিক স্টেটের প্রতি আনুগত্যের অঙ্গীকার করেছে।

বেনি টেরিটরির সামরিক প্রশাসক কর্নেল চার্লস ওমেওঙ্গা বলেছেন, ‘শুক্রবার আমরা মুসান্দাবা গ্রামে প্রায় ২০ জন মৃতকে উদ্ধার করেছি।’

তিনি এই প্রাণহানির জন্য এডিএফকে অভিযুক্ত করেন।

অন্যদিকে স্থানীয় অ্যাক্টিভিস্ট জানভিয়ের কাসেরেকা কাসাইরিও জানান, যেখানে হামলা হয়েছে তার কাছের একটি হাসপাতালে ২২টি মৃতদেহ পৌঁছেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কঙ্গোতে সন্ত্রাসীদের হামলায় নিহত ২০

নিউজ প্রকাশের সময় : ০৭:১০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩