ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

কদর বেড়েছে চিফ হিট অফিসারের

মোঃ মহিবুল ইসলাম খুলনা বিভাগীয় ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ১১:৩১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ১০৭ বার পড়া হয়েছে

ডিএনসিসির চিফ হিট অফিসার বুশরা আফরিন। ছবি সংগৃহীত সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বছর আগের সব সমালোচনা পেছনে ফেলে অনেকটা পথ এগিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চিফ হিট অফিসার বুশরা আফরিন। দেশজুড়ে তীব্র তাপ প্রবাহে কদর বেড়েছে তার। প্রায় প্রতিদিনই কোন না কোন গণমাধ্যমে উঠে আসছে অতিরিক্ত গরমে অতিষ্ঠ মানুষের করনীয়। বুশরা আফরিনের পরামর্শ মেনেও চলছেন রাজধানীর অনেক মানুষ। দিশেহারা মানুষরা এখন আর সমালোচনা বা ট্রল করছেন না চিফ হিট অফিসারকে নিয়ে।এভাবেই সমালোচনাকারীদের মন জয় করে এগিয়ে চলা ডিএনসিসির চিফ হিট অফিসার বুশরা আফরিনের বিষয়ে একটি নতুন তথ্য জানালেন তার পিতা এই সিটির মেয়র আতিকুল ইসলাম। তিনি জানালেন, চিফ হিট অফিসার পদে কাজের জন্য বুশরা একটি টাকাও বেতন পান না।গতকাল (শনিবার) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে সৈয়দ মাহবুব মোর্শেদ সরণিতে বায়ু দূষণ রোধ ও তীব্র তাপপ্রবাহে শহরকে ঠান্ডা রাখতে ডিএনসিসির ওয়াটার স্প্রে (পানি ছিটানো) কার্যক্রম পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।আতিকুল ইসলাম বলেন, ‘গত কিছুদিন ধরেই দেখছি আমাদের চিফ হিট অফিসারের বেতন-ভাতা নিয়ে অনেকে কথা বলছেন। কেউ বলছেন হিট অফিসার সিটি করপোরেশন থেকে বেতন-ভাতা নিচ্ছেন। কিন্তু হিট অফিসারকে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠানঅ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টার। সিটি করপোরেশন থেকে এক টাকাও তিনি পান না। করপোরেশনে তার কোনো বসার বন্দোবস্তও নেই। তার কোনো চেয়ারও কিন্তু নেই।’এসময় ডিএনসিসি মেয়র জানান, নগরের তাপমাত্রা নিয়ন্ত্রণে চিফ হিট অফিসার বুশরা আফরিনের কাজ শুধু পরামর্শ দেওয়া। তার পরামর্শ অনুযায়ী বাকি কাজ করে থাকে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কদর বেড়েছে চিফ হিট অফিসারের

নিউজ প্রকাশের সময় : ১১:৩১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪