ঢাকা ০১:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

কারা পেল গাজীপুরে জব্দ করা চিনি 

সৈয়দ মো:স্বাধীন বিশেষ প্রতিনিধি,,,,
  • নিউজ প্রকাশের সময় : ১২:১৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ১০৯ বার পড়া হয়েছে

গতকাল শুক্রবার (১৯ এপ্রিল)গাজীপুর মহানগরীর জয়দেবপুর বাজারে অবৈধভাবে ভারতীয় সাদা চিনি বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জরিমানা করে,এসময় জব্দ করা চিনি সরকারি শিশু পরিবার ও কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়।শুক্রবার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসক কার্যালয় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান।সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলামের তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানে জয়দেবপুর বাজারের বাবুল স্টোর নামের একটি দোকান থেকে ২২ বস্তা ভারতীয় অবৈধ চিনি জব্দ করা হয়। এসময় প্রতিষ্ঠানের মালিক বাবুল চিনির কোন বৈধ ভাউচার বা কাগজপত্র দেখাতে পারেননি। পরে কৃষি বিপণন আইন, ২০১৮ এর ১৯(১)(ঞ) ধারা অনুযায়ী বাবুল স্টোর মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি চিনি জব্দ করা হয়।তিনি আরও জানান, জব্দ চিনি মহানগরীর ভানুয়া সরকারি শিশু পরিবার (বালিকা), জেলার সদর উপজেলার বাড়ীয়া ইউনিয়নের কালনী দারুল ইসলাম এতিমখানা, পারাগাঁও হাজী ঈমান উদ্দিন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা, আলহাজ্ব আমজাদ হোসেন খান ও জেবুন্নেসা হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় বিনামূল্যে বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কারা পেল গাজীপুরে জব্দ করা চিনি 

নিউজ প্রকাশের সময় : ১২:১৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪