ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

কালিয়াকৈরে বিএনপি’র নেতাকর্মীদের বিশৃঙ্খলা না করার নির্দেশ 

রিপোর্টার মেহেদুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ০৯:৩২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে

গাজীপুর জেলার কালিয়াকৈরে মঙ্গলবার দুপুরে বিশৃঙ্খলা থেকে বিরত থাকার লক্ষ্যে পৃথক স্থানে পথসভা ও মিছিল করেছে স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা।কালিয়াকৈর উপজেলা বিএনপি’র কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য ও কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান।এসময় কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য কালিয়াকৈর পৌর মেয়র মজিবুর রহমান বলেন, দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব কিছু দিক-নির্দেশনা দিয়েছেন। তারা কোনো ভাংচুর, লুটপাট, অন্য কোনো দলের নেতাকর্মীদের ওপর অন্যায়-অত্যাচারসহ বিশৃঙ্খলা না করার নির্দেশ দিয়েছেন। যারা এসব অপরাধ করে তারা দলের কোনো লোক নয়। এরা দলের ভিতরে ঢুকে বিএনপির অর্জিত সুনাম নষ্ট করার চেষ্টা করছেন।এসব অপরাধীদের প্রতিহত করার দায়িত্ব এখন আমাদের বিএনপি’র। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানানোর প্রত্যয় ব্যক্ত করে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য সকল নেতা কর্মীদের প্রস্তুত হওয়ার আহব্বান জানান।পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম সিকদারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হারুন-অর রশিদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- পৌর বিএনপি’র সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন, সহ-সভাপতি সামসুল আলম সরকার ও হযরত আলী মিলন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান সেলি, পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেনসহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কালিয়াকৈরে বিএনপি’র নেতাকর্মীদের বিশৃঙ্খলা না করার নির্দেশ 

নিউজ প্রকাশের সময় : ০৯:৩২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪