সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে কমলা চাষে দিন বদলের শ্বপ্ন দেখছেন কৃষক ফারুক।
রিপোর্টার রাশেদ কবির
- নিউজ প্রকাশের সময় : ০৬:১৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩ ১৭৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে কমলা চাষে দিন বদলের শ্বপ্ন দেখছেন কৃষক ফারুক।
কুড়িগ্রামে চায়না ঝুড়ি জাতের কমলা চাষ করে দিনবদল হওয়ার স্বপ্ন বুনছেন মোঃ আবু রায়হান ফারুক তিনি কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের কাজী মোঃ হাবিবুর রহমানের ছেলে। বর্তমানে দুই বিঘা জমিতে শতাধিক কমলা গাছ লাগিয়েছেন তিনি। গাছে থোকায় থোকায় ঝুলছে কমলা। চারা লাগানোর মাত্র দেড় বছরের মাথায় গাছে কমলা আসতে শুরু করে। বর্তমান তার বাগানের বয়স আড়াই বছর।
এ বছর তিনি বাণিজ্যিকভাবে কমলা চাষাবাদ শুরু করছেন। আর মাত্র কয়েকদিন পরই বাগান থেকে প্রায় ১৫-২০ মণ কমলা বিক্রি করার আশা করছেন তিনি, যা বর্তমান কমলার বাজারমূল্যে প্রায় ৮০ হাজার টাকা। ফলে উৎপাদন ব্যয় বাদে দ্বিগুণ লাভ হবে বলে জানিয়েছেন আবু রায়হান ফারুক।












