সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামের গিদারি নদীর সেই ব্রিজটি শেষ পর্যন্ত ধষেই পরলো।
রিপোর্টার রাশেদ কবির
- নিউজ প্রকাশের সময় : ০৭:৪৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩ ১০২ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের গিদারি নদীর সেই ব্রিজটি শেষ পর্যন্ত ধষেই পরলো
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের খাল খনন প্রকল্পের পানির স্রোতে গিদারি নদী নামক খালের ওপরের ১০ মিটার আয়তনের ব্রিজটি শেষ পর্যন্ত ধসে পড়েছে। বালুভর্তি জিও ব্যাগ ও ভারী যান চলাচল বন্ধ করেও ব্রিজটি রক্ষা করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার ১৯ অক্টোবর সকালে ব্রিজটি খালে ধসে পড়ে।
স্থানীয়রা জানান, উপজেলার পান্ডুল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাগজিপাড়া গ্রামের গিদারি নদী নামক খালের ওপর নির্মিত ব্রিজটি অর্ধশত বছর পুরনো। ইউনিয়নের ছয় গ্রামের প্রায় ১৫ হাজার মানুষের যাতায়াতে এটি ব্যবহৃত হচ্ছিল। ব্রিজটি ধসে পড়ায় যাতায়াত সুবিধা ভেঙে পড়েছে বলে জানায় এলাকাবাসী।
- তবে পাউবোর দাবি, খাল খননের কারণে নয়। পানির স্রোতে সেতুর অ্যাবাটমেন্ট ও পায়ারের নিচের মাটি সরে গিয়ে সেতুটি ভেঙে পড়েছে। জিও ব্যাগ ফেলা হলেও শেষ পর্যন্ত ব্রিজটিকে রক্ষা করা যায়নি।উলিপুর উপজেলা সহকারী কমিশনার ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুর রহমান বলেন, ‘ব্রিজটি অনেক পুরনো। ঝুঁকিতে পড়ার পর আমরা যাতায়াত নিয়ন্ত্রণসহ কিছু সাবধানতা অবলম্বন করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত ব্রিজটি ধসে পড়েছে। উপজেলা প্রকৌশলী ওই স্থানে নতুন ব্রিজ নির্মাণে প্রাক্কলন তৈরি করে কর্তৃপক্ষের কাছে পাঠাবেন। অনুমোদন হয়ে আসলে নতুন ব্রিজ নির্মাণ করা হবে।
















