ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া। 

কুমিল্লায় নির্বাচনী প্রতীক বরাদ্দ : শুরু হচ্ছে প্রচারণা

মোঃ মাহাবুব আলম চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান 
  • নিউজ প্রকাশের সময় : ০৮:২০:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ৮১ বার পড়া হয়েছে

কুমিল্লায় প্রথম ধাপে চার উপজেলা নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। দুপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এসময় নির্বাচনী আচরণ বিধি নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সৈয়দ সামছুল তাবরেজ, অতিরিক্ত পুলিশ সুপার মুহিতুল ইসলাম। প্রার্থীদের হাতে প্রতীক তুলেদেন, সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. মুনির হোসাইন খান। চার উপজেলায় মোট ১৪ জন চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান ১২ ও মহিলা ভাইস চেয়ারম্যান ১১জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের নির্বাচনে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বদ্ধী প্রার্থীরা প্রতীক পেয়ে প্রচারণায় নেমে পড়েছেন। নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ বিরাজ করছে।নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে ১০জন প্রার্থী প্রতিদ্বদ্ধীতা করছেন। এরা হলেন, চেয়ারম্যান পদে নাজমুল হাছান বাছির ভূঁইয়া (দোয়াত কলম), মো. ইউছুফ ভূঁইয়া (আনারস) ও মো. মাজহারুল ইসলাম (কাপ পিরিচ)।ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ তৌহিদুর রহমান (তালা), মো.আবদুর রাজ্জাক (চশমা), মো. তৌহিদুর রহমান মজুমদার (বই), মো. সোহাগ (পালকি) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসাঃ কুলসুম আক্তার (হাঁস), তাহরিনা আক্তার (ফুটবল) ও হাজেরা বেগম (কলস)।আগামী ৮ মে এ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে ভোটার সংখ্যা ৩ লাখ ৩৫ হাজার ৭৪১জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৩ হাজার ২৯০ জন ও মহিলা ভোটার ১ লাখ ৬২ হাজার ৪শত ৫০ জন এবং হিজরা ভোটার ১জন। ১১৪টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুমিল্লায় নির্বাচনী প্রতীক বরাদ্দ : শুরু হচ্ছে প্রচারণা

নিউজ প্রকাশের সময় : ০৮:২০:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪