ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

কৃষকের হাত-পা বাঁধা মরদেহ পিরোজপুরে নিজ ঘরে মিলল

রিপোর্টার রফিকুল ইসলাম 
  • নিউজ প্রকাশের সময় : ০৯:৫১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪ ৮৮ বার পড়া হয়েছে

পিরোজপুর সদর উপজেলায় তপন কুমার হালদার (৫৬) নামের এক কৃষকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কাথুলিয়া গ্রামের নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।পিরোজপুর সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত তপন হালদার পিরোজপুর সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কাথুলিয়া গ্রামের মৃত সতীন্দ্রনাথ হালদারের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।স্থানীয় ইউপি সদস্য উজ্জ্বল হাওলাদার বলেন, কৃষক তপনের এক ছেলে ও এক মেয়ে। ছেলে সাতক্ষীরায় চাকরি করে এবং মেয়ে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স হিসেবে কর্মরত। স্ত্রী বরিশালে বেড়াতে গিয়েছিলেন। ফলে এদিন কৃষক তপন একাই বাড়িতে ছিলেন। বৃহস্পতিবার সকাল পেরিয়ে দুপুর হয়ে গেলেও কৃষক তপনের কোনো খোঁজ না পেয়ে প্রতিবেশীরা ঘরের ভেতরে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ রাতে এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।এ বিষয়ে পিরোজপুর সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. জুলফিকার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে এ হত্যার ঘটনা ঘটতে পারে। ঘর থেকে মূল্যবান কোনো কিছু খোয়া যায়নি। এ বিষয়ে তদন্ত করে বিস্তারিত জানানো যাবে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কৃষকের হাত-পা বাঁধা মরদেহ পিরোজপুরে নিজ ঘরে মিলল

নিউজ প্রকাশের সময় : ০৯:৫১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪