ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় ঈদগাহে ঈদের জামাতে ঐক্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে

কেন্দ্রের নীতির বিরুদ্ধে মমতার অবস্থান কর্মসূচি

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ১১:২৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩ ১৪৮ বার পড়া হয়েছে

ভারতের কেন্দ্রীয় সরকারের তরফে বিভিন্ন বঞ্চনার প্রতিবাদে অবস্থান কর্মসূচিতে বসলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জী।

বুধবার (২৯ মার্চ) দুপুর ১২ টা থেকে কলকাতার রেড রোডে স্থাপিত দেশটির সংবিধান প্রণেতা বি.আর আম্বেদকরের মূর্তির নিচে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করে অবস্থান কর্মসূচিতে বসেন মমতা। দুই দিনব্যাপী এই কর্মসূচি চলবে বৃহস্পতিবার (৩০ মার্চ) সন্ধ্যা ৭টা পর্যন্ত। এরপর রেড রোডের মঞ্চ ত্যাগ করবেন মমতা।

এদিন, বেলা বারোটা নাগাদ কালীঘাটের বাড়ি থেকে রেড রোডে আসেন মুখ্যমন্ত্রী। সেখানে আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান মমতা। এরপর সেখান থেকে অস্থায়ী মঞ্চে এসে ধরনা শুরু করেন মুখ্যমন্ত্রী। এসময় মুখ্যমন্ত্রীর বামপাশেই ফুলের ডালিতে রাখা ছিল ভারতের সংবিধানটিও।

পরে বিভিন্ন সময়ে মুখ্যমন্ত্রীর সাথেই ওই মঞ্চে যোগ দেন রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শশী পাজা, সুজিত বসু, বিরবাহা হাঁসদা, চন্দ্রিমা ভট্টাচার্য, বাবুল সুপ্রিয়, মনোজ তিওয়ারি, ইন্দ্রনীল সেন, তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বকশি, দলের সাংসদ সৌগত রায়, শান্তনু সেন, দোলা সেন, বিধায়ক দেবাশীষ কুমার প্রমুখ। রাজনীতিবিদদের পাশাপাশি এদিন তৃণমূল সরকার ঘনিষ্ঠ টলিউডের কয়েকজন তারকাকেও দেখা যায় এই মঞ্চে যোগ দিতে। মূল মঞ্চের পিছনেই একটি অস্থায়ী অফিসও করা হয়েছে, যাতে ওই ক্যাম্প অফিস থেকেই প্রয়োজনে সরকারের কাজ সেরে নিতে পারেন মমতা।

মূলত ১০০ দিনের কাজ, আবাস যোজনাসহ বিভিন্ন খাতে কেন্দ্রের কাছ থেকে রাজ্যের প্রাপ্য বকেয়া ১ লাখ কোটি রুপির বেশি অর্থ প্রদান, তৃণমূল সরকারের সাফল্যে বিজেপির প্রতিহিংসা পরায়ণ মনোভাব, কেন্দ্রীয় এজেন্সিগুলি দ্বারা বিরোধীদের হেনস্থা, পেট্রোল, ডিজেল, কেরোসিন এবং রান্নার গ্যাসের দাম বৃদ্ধি- এই সমস্ত ইস্যুতেই মমতার এই অবস্থান কর্মসূচি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কেন্দ্রের নীতির বিরুদ্ধে মমতার অবস্থান কর্মসূচি

নিউজ প্রকাশের সময় : ১১:২৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩